ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ‘সেজ্জিল’ নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
রোববার (১৫ মার্চ) চালানো ওই হামলার বিষয়ে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো কৌশলগত সলিড-ফুয়েল ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেজ্জিল ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি।
এদিকে, দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলেও আঘাত হানতে সক্ষম।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া নজরদারি চালানোর সময় এসব কনটেন্ট শনাক্ত করা হয়। তদন্তে দেখা গেছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যে তারা এ ধরনের তথ্য প্রচার করছিলেন।
৬ ঘণ্টা আগে
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ভয়াবহ সামরিক অভিযানের লক্ষ্যবস্তু ও তীব্রতা নির্ধারণে সৌদি আরবের প্রচ্ছন্ন প্রভাব নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
৬ ঘণ্টা আগে
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সম্ভাব্য একটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান কার্যত এই প্রণালিটি বন্ধ করে দেওয়ায় বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই সংকট কাটাতে ন্যাটোর পাশাপাশি সুবিধাভোগী দেশগুলোকে মাইন-সুইপার ও ড্রোন বিধ্বংসী সরঞ্জাম নিয়ে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
৭ ঘণ্টা আগে