রাশিয়ার সু-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ডেস্ক, রাজনীতি ডটকম

একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান আজ শনিবার সকালে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইউক্রেনীয় সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেঞ্জারে বলেছে, আজ সকালে কুর্স্কের দিকে বিমান বাহিনীর একটি সফল অভিযানের ফলে একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

রুশ বাহিনী এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ গত সপ্তাহে ৪০টিরও বেশি রুশ সামরিক বিমানে একটি বড় ড্রোন হামলা চালায়, এতে ‍তু-৯৫ এবং তু-২২ কৌশলগত বোমারু বিমানগুলোর মধ্যে কয়েক ডজন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়।

রাশিয়া ইউক্রেনের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য এই বিমানগুলি ব্যবহার করে থাকে।

সূত্র: আল আরাবিয়া

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে