রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব অমর: কিম

ডেস্ক, রাজনীতি ডটকম
ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে নিজ দেশের বিশেষ ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

কিম বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের দেশের ব্যতিক্রমধর্মী ও ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভ্লাদিমির পুতিনও একজন মহান নেতা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় কিম এসব কথা বলেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) এ বার্তা প্রকাশ করা হয়েছে।

বার্তায় পুতিনের ‘বিজ্ঞ নেতৃত্ব’ ও ‘দেশপ্রেমে’র ভূয়সী প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম। তিনি বলেন, রাশিয়া ‘একটি বিশ্বশক্তি হিসেবে তার গৌরব প্রদর্শন করছে এবং একটি নতুন, বহু-মেরুকৃত বিশ্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন।’

পিয়ংইয়ং ‘রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় চুক্তি বাস্তবায়নের প্রতি বিশ্বস্ত থাকবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিম। একে তিনি বর্ণনা করেছেন ‘ভ্রাতৃত্বপূর্ণ কর্তব্য’ হিসেবে।

‘জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য রাশিয়ার ন্যায্য সংগ্রামে’র প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে কিম জং উন।

উত্তর কোরিয়ার এই নেতা বলেছেন, ‘পিয়ংইয়ং ও মস্কো সর্বদা একসঙ্গে থাকবে। আমাদের বন্ধুত্ব অমর।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement