ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনে আগ্রাসনের সময় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি জেরাসিমোভ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার আইসিসির এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, ২০২২ সালের ১০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় ওই দুই সন্দেহভাজনের বলে বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ খুঁজে পেয়েছেন বিচারকরা। ইউক্রেনে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলা চালানোর ঘটনায় রুশ কর্মকর্তারা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে দেশটির শক্তিশালী নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সামরিক বাহিনীতে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য রদবদল। এদিকে, রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও দেশটির এই আদালতের সদস্য নয়। রাশিয়া বারবার বলেছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। একই সঙ্গে ইউক্রেনে বেসামরিক নাগরিক কিংবা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।
অন্যদিকে, ইউক্রেনও আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। তারপরও আইসিসিকে ইউক্রেনীয় ভূখণ্ডে সংঘটিত অপরাধের বিচার করার এখতিয়ার দিয়েছে দেশটি। ভ্যালেরি জেরাসিমোভ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুসহ এ নিয়ে রাশিয়ার মোট আট জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও এর আগে গেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এই আদালত।
সূত্র: এএফপি, রয়টার্স।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১৫ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১৭ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
১৮ ঘণ্টা আগে