ভারতে 'পুতিনের' নিরাপত্তায় পাঁচস্তরের সুরক্ষাব্যবস্থা প্রস্তুত

ডেস্ক, রাজনীতি ডটকম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর কেন্দ্র করে দিল্লিতে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের দক্ষ সদস্য, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআইনির্ভর নজরদারি, সব মিলিয়ে পাঁচস্তরের সুরক্ষাব্যবস্থা প্রস্তুত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুতিন দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সূত্র বলছে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারবেন। পরদিন রাষ্ট্রপতি ভবনে তাকে দেওয়া হবে আনুষ্ঠানিক স্বাগত।

শুক্রবার (৫ ডিসেম্বর) পুতিন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এরপর হায়দরাবাদ হাউজে অনুষ্ঠিত হবে শীর্ষ সম্মেলন ও ভারত মণ্ডপমে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দিনশেষে ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর নৈশভোজেও যোগ দেবেন পুতিন।

এই ব্যস্ত সফরসূচি ঘিরে অতিসতর্ক অবস্থানে রয়েছে দিল্লি। সূত্র জানায়, তার আগমনের আগে রাশিয়ার চার ডজনেরও বেশি শীর্ষ নিরাপত্তাকর্মী দিল্লিতে এসে পৌঁছেছেন। দিল্লি পুলিশ ও এনএসজি সদস্যদের সঙ্গে তারা পুতিনের সম্ভাব্য যাতায়াতপথগুলো পর্যায়ক্রমে পরীক্ষা ও নিরাপদ করছেন।

রুশ প্রেসিডেন্টের কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত ড্রোন সবসময় নজর রাখবে একটি আলাদা নিয়ন্ত্রণকক্ষ থেকে। প্রেসিডেন্টের পুরো গতিপথজুড়ে মোতায়েন থাকবে একাধিক স্নাইপার। পাশাপাশি জ্যামার, এআই মনিটরিং ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা, সবই যুক্ত হয়েছে এই বিস্তৃত প্রযুক্তিভিত্তিক সুরক্ষা বেষ্টনীতে।

সূত্রের বর্ণনায়, পুতিন ভারতে নামার সঙ্গে সঙ্গেই পাঁচ স্তরের নিরাপত্তা বলয় একে একে সক্রিয় হবে। নিরাপত্তাসংক্রান্ত প্রতিটি ইউনিট নিয়মিত যোগাযোগ রাখবে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে। এনএসজি ও দিল্লি পুলিশের সদস্যরা থাকবেন বাইরের বলয়গুলোতে, আর রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সামলাবে অন্তঃবলয়। তবে যখন রুশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে থাকবেন, তখন ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) কমান্ডোরা যুক্ত হবেন অন্তঃবলয়ে।

পুতিন যেসব স্থানে যাবেন, সেগুলোও রুশ নিরাপত্তা কর্মকর্তারা পরিদর্শন করছেন। যে হোটেলে তিনি অবস্থান করবেন, তা সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হয়েছে। এমনকি, সম্ভাব্য আকস্মিক গন্তব্যগুলোর তালিকা তৈরি করে সেগুলোতেও নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে।

পুতিনের নিরাপত্তা ব্যবস্থার বিশেষ আকর্ষণ ‘অরাস সিনাট’, যা সরকারিভাবে তার ব্যবহৃত অত্যাধুনিক বিলাসবহুল সাঁজোয়া লিমুজিন। মস্কো থেকে বিশেষভাবে আনা হচ্ছে এই বিলাসবহুল গাড়িটি। এ বছরের শুরুতে চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে পুতিন ও মোদীকে একই সিনাট গাড়িতে চড়া অবস্থায় দেখা গিয়েছিল।

‘ফোর্ট্রেস-অন-হুইলস’ হিসেবে পরিচিত সেনাট হলো রাশিয়ার অরাস মোটরসের তৈরি একটি পুরোপুরি বিলাসবহুল সাঁজোয়া লিমুজিন। ২০১৮ সালে চালু হওয়া এই গাড়ি পুতিনের সরকারি রাষ্ট্রীয় যান ও কোর্তেজ প্রকল্পের অংশ, যার উদ্দেশ্য রুশ সরকারের জন্য নিজস্ব বিলাসবহুল ও সাঁজোয়া যান তৈরি করা

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে