ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়ে গেছে। ভয়াবহ এই দুর্যোগে আহত হয়ে আরও অর্ধলক্ষাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন যে, মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পের পর এ পর্যন্ত প্রায় ৬১ হাজার আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। বর্তমানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এবং ইতোমধ্যে প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ এলাকার ধ্বংসস্তূপ পরিষ্কার করা সম্ভব হয়েছে।
গত ২৪ জুন দেশটির উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাসে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অঞ্চল দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
এদিকে ভূমিকম্পের এতদিন পরও নিখোঁজ স্বজনদের উদ্ধার করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও সামরিক বাহিনী প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্যোগে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার। ভূমিকম্পের পরপরই বিশ্বের বিভিন্ন দেশ সহায়তার আশ্বাস দিলেও, পুনর্গঠনের বিশাল এই অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে এখনো বড় ধরনের ধোঁয়াশা রয়ে গেছে।

তেহরানের লক্ষ্য সরাসরি বড় ধরনের সামরিক বিজয় নয়; বরং সংঘাতের ব্যয় বাড়িয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের এমন অবস্থায় নিয়ে যাওয়া, যেখানে ইরানের দাবি মেনে নেওয়াই তুলনামূলক কম ব্যয়বহুল বলে মনে হবে।
১৭ ঘণ্টা আগে
আদালত বলেছেন, দুই প্রাপ্তবয়স্ক নারী যদি স্বাধীন ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তাদের বাবাসহ অন্য কেউ এতে হস্তক্ষেপ করতে পারেন না। তবে তাদের ধর্মান্তর ও বিয়ের সিদ্ধান্ত সত্যিই স্বেচ্ছায় নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে আগামী ৬ আগস্ট তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ওমান ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। নতুন ১৪ দিনের বিনা মূল্যের ট্যুরিস্ট ভিসা সেই উদ্যোগেরই অংশ, যা বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশ আরও সহজ করবে এবং আন্তর্জাতিক পর্যটক আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখত
১ দিন আগে
সোমবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, এটি দেশটিতে এইচ৫ বার্ড ফ্লুজনিত প্রথম নিশ্চিত ‘ম্যাস মর্টালিটি’ বা গণমৃত্যুর ঘটনা। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনে আরও বিস্তৃত এলাকায় এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এবং বন্যপ্রাণীর মধ্যে আক্রান্ত ও মৃত প্রাণীর সংখ্যা বাড়তে পারে।
১ দিন আগে