প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইরানের তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকে ‘অর্থহীন পরামর্শ’ বলে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের অবরোধের হুমকিই বরং বিশ্বব্যাপী তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, তিন দিন পেরিয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে আমরা এটি ৩০ দিন পর্যন্ত চালিয়ে সরাসরি সম্প্রচার করতে পারি।
তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করে বলেন, ইরানের অতিরিক্ত উৎপাদনের কারণে তেলকূপ বিস্ফোরণের আশঙ্কার কথা বলা ‘ভুল ও ভিত্তিহীন’।
গালিবাফ অভিযোগ করেন, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও তার মতো ব্যক্তিদের দেওয়া ভুল পরামর্শ থেকেই এমন ধারণা এসেছে।
তার মতে, এই ধরনের নীতির ফলে ইতোমধ্যেই তেলের দাম ১২০ ডলারের ওপরে উঠেছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে তা ১৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, সমস্যাটি শুধু তত্ত্ব নয়, বরং নীতিনির্ধারণে যে মানসিকতা কাজ করছে সেটিই মূল উদ্বেগের বিষয়।
রাজনীতি/একে

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১২ ঘণ্টা আগে
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৬ ঘণ্টা আগে
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
১৬ ঘণ্টা আগে
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক
২০ ঘণ্টা আগে