নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নির্দেশ ট্রাম্পের!

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

উত্তরপশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ওপর আক্রমণের জের ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। আইসের বিরুদ্ধে এ হামলাকে নাইজেরিয়া সরকারও স্বাগত জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তরপশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে। আইএস যোদ্ধারা নিরীহ খ্রিষ্টানদের লক্ষ্যবস্তু করেছে ও নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে, এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি!’

আগেও সতর্ক করেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি আগেও এই সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলাম, যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে… এবং আজ রাতেই তা দিতে হবে।’

নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘আইএস সন্ত্রাসী’দের বিরুদ্ধে মার্কিন এই হামলার পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলা তাদের সঙ্গে সমন্বয় করেই চালানো হচ্ছে।

আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (এএফআরআইসিওএম) এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে’ বিমান হামলা চালানো হয়েছে এবং এতে ‘একাধিক আইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নাইজেরিয়া সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।’ হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, মন হামলা ‘আরও হবে’।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement