ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় চলমান সংঘাতের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিসে’ যোগ দিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার আটটি দেশ। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বুধবার (২১ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বোর্ডে যোগদানের সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিটি দেশ নিজ নিজ সাংবিধানিক ও আইনি কাঠামোর আওতায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বোর্ডে যোগদানের নথিতে সই করবে। এর মধ্যে মিসর, পাকিস্তান ও ইউএই আগেই এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, গাজা সংকট নিরসনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগে দেশগুলো তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে। পাশাপাশি ‘বোর্ড অব পিস’কে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামো হিসেবে কার্যকর করতে তারা সক্রিয়ভাবে সহযোগিতা করবে। এই কাঠামো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর ২৮০৩-এর ভিত্তিতে গৃহীত একটি বিস্তৃত শান্তি পরিকল্পনার অংশ।
পররাষ্ট্রমন্ত্রীরা জানান, বোর্ডটির মূল দায়িত্ব হবে গাজায় একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করা, দীর্ঘদিনের সংঘাতে বিধ্বস্ত অবকাঠামোর পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা সমন্বয় করা এবং রাজনৈতিক সমাধানের পথ সুগম করা। এই রাজনৈতিক সমাধান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবগুলোর আলোকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর ভিত্তি করে গড়ে তোলা হবে।
বিবৃতিতে বলা হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে কেবল গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে টেকসই শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি ইসরায়েল ও ফিলিস্তিন— উভয় পক্ষের জনগণের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পথও এতে উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করা হয়।
গাজায় চলমান মানবিক বিপর্যয়, ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসের প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক উদ্যোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা। তবে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য, আঞ্চলিক সহযোগিতা এবং মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ট্রাম্পের এ উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। অন্যদিকে এই বোর্ডের সদস্যদের নিয়ে আপত্তি তুলেছে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
৭ ঘণ্টা আগে
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে
১০ ঘণ্টা আগে
কূটনৈতিক প্রথা অনুযায়ী এ ধরনের হাই-প্রোফাইল আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। কিন্তু ট্রাম্প দৃশ্যত রুবিওর পরিবর্তে ভ্যান্সকেই সামনে নিয়ে এসেছেন। ফলে প্রশাসনের ভেতরে রুবিওর প্রকৃত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে