চীনে এনভিডিয়ার এইচ-২০০ চিপ বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
এনভিডিয়ার লোগো ও চীনের পতাকা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র চীনের প্রায় ১০টি প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ-২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে অনুমোদন মিললেও এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বহুল আলোচিত এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয় চীন সফরে গিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা করছেন। শুরুতে বেইজিংগামী হোয়াইট হাউজ প্রতিনিধিদলের তালিকায় তার নাম ছিল না। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সফরে যোগ দেন তিনি। বিশ্লেষকদের মতে, এ সফরের মাধ্যমে চীনে এইচ-২০০ চিপ বিক্রির দীর্ঘদিনের স্থবির প্রচেষ্টা নতুন গতি পেতে পারে।

প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে অনুমোদিত বাণিজ্যও নানা জটিলতায় আটকে যাচ্ছে। এর ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া দুই দেশের পরস্পরবিরোধী জাতীয় অগ্রাধিকারের মধ্যে চাপে পড়েছে।

চীনের বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশগ্রহণে আয়োজিত স্বাগত অনুষ্ঠান শেষে বের হচ্ছেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স
চীনের বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশগ্রহণে আয়োজিত স্বাগত অনুষ্ঠান শেষে বের হচ্ছেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার আগে চীনের উন্নত চিপ বাজারের প্রায় ৯৫ শতাংশই ছিল এনভিডিয়ার দখলে। একসময় কোম্পানিটির মোট আয়ের ১৩ শতাংশ আসত চীন থেকে। এর আগে জেনসেন হুয়াং বলেছিলেন, শুধু চীনের এআই বাজারের মূল্যই চলতি বছর ৫ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।

সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ আলিবাবা, টেনসেন্ট, বাইটড্যান্স এবং জেডি ডটকমসহ প্রায় ১০টি চীনা কোম্পানিকে এইচ-২০০ চিপ কেনার অনুমোদন দিয়েছে। পাশাপাশি লেনোভো এবং ফক্সকনের মতো কয়েকটি প্রতিষ্ঠানও অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুমোদিত গ্রাহকরা সরাসরি এনভিডিয়ার কাছ থেকে অথবা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে চিপ কিনতে পারবে। যুক্তরাষ্ট্রের লাইসেন্স নীতিমালা অনুযায়ী, প্রতিটি অনুমোদিত প্রতিষ্ঠান সর্বোচ্চ ৭৫ হাজার চিপ কিনতে পারবে।

এইচ-২০০ সেমিকন্ডাক্টরের মতো পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ তদারকি করা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। একইভাবে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনও কোনো মন্তব্য করেনি।

তবে লেনোভো এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তারা ‘এনভিডিয়ার রপ্তানি লাইসেন্সের আওতায় চীনে এইচ-২০০ বিক্রির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর একটি।’

এদিকে এনভিডিয়া, আলিবাবা, টেনসেন্ট, বাইটড্যান্স, জেডি ডটকম ও ফক্সকন এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনসেন হুয়াং বলেন, বেইজিংয়ে বৈঠকের সময় ট্রাম্প ও শি জিনপিং দুই দেশের সম্পর্ক আরও উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশা করছেন।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৬ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

৮ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

১১ ঘণ্টা আগে