ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোই তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
মঙ্গলবার (১২ মে) চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
যুদ্ধে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠোর স্বরে জানান, আমি কাউকে নিয়ে ভাবি না। এমন এক সময় মন্তব্যটি করল যখন দেশটির সাধারণ মানুষ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ে দিশেহারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান ট্রাম্পের আগের নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। কারণ নির্বাচনি প্রচারণায় তিনি বরাবরই জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনার কথা বলে আসছিলেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করায় তার সাম্প্রতিক মন্তব্য ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ডেমোক্র্যাট শিবির। বিরোধীদের দাবি, প্রেসিডেন্টের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে সাধারণ মানুষের বাস্তব সমস্যা ও দুর্ভোগ থেকে তিনি অনেকটাই দূরে অবস্থান করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচনের আগে এমন স্পর্শকাতর মন্তব্য তার জনসমর্থনে প্রভাব ফেলতে পারে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।
রাজনীতি/একে

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা
৭ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা
৯ ঘণ্টা আগে
আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
১২ ঘণ্টা আগে