ট্রাম্পকে অপেক্ষা করতে হবে আরও ৭৪ দিন

ডেস্ক, রাজনীতি ডটকম

ইতিহাস গড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের নির্বাচনে তিনি জিতলেও এখনই হোয়াইট হাউজের দখলে যেতে পারবেন না। তার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে আরও ৭৪ দিন অর্থাৎ আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের রেওয়াজ অনুযায়ী আগামী জানুয়ারী মাসে ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন। যদিও তিনি এখন নির্বাচিত কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নন। তার ওভাল অফিসে যেতে দুই মাসেরও বেশি সময় লাগবে। সেটা আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত।

গণমাধ্যমটি আরও জানায়, ট্রাম্পের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনই থাকবেন। কিন্তু তাঁকে রাজনৈতিক সীমাবদ্ধতায় থেকে যেকোনো সিদ্ধান্ত নিতে হবে।

আটলান্টিক পারের দেশগুলোতে এ নিয়ম অনেক আগে থেকেই প্রচলিত। দেশগুলোতে নির্বাচিত প্রার্থীদের ক্ষমতাগ্রহণে কয়েক মাস অপেক্ষায় থাকতে হয়। কিন্তু যুক্তরাজ্যে এর ব্যতিক্রম। দেশটিতে নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

৮ ঘণ্টা আগে

ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি, পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।

৮ ঘণ্টা আগে

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় বিমান চলাচল ব্যাহত, পালটা হামলায় নিহত ৬

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক

১০ ঘণ্টা আগে

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

২১ ঘণ্টা আগে