ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা (ফিডস) নামের একটি সংস্থা।
সংগঠনটি তাদের চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ‘উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে’ পরিণত হচ্ছে।
চিঠিতে তারা এই দুই নেতাকে ‘চিন্ময় কৃষ্ণ দাসের কারাদণ্ড এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান আক্রমণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।
ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ (এফআইআইডিএস) -এর সভাপতি খাণ্ডেরাও কান্দ বুধবার ট্রাম্পকে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের চোখের সামনেই বাংলাদেশ দ্রুত একটি ‘উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে’ পরিণত হচ্ছে। দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘকে এখনই পদক্ষেপ নিতে হবে। আমি শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয়, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার টিমকেও অনুরোধ জানাই যেন তারা বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দেয়।
বাইডেনকে লেখা আলাদা এক চিঠিতে কান্দ বলেন, একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি নির্ভর করছে তার সমস্ত নাগরিকের, বিশেষ করে জনসংখ্যার সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ’ অংশের অধিকার রক্ষার ওপর। আমরা আশা করি আপনার নেতৃত্ব এই মূল্যবোধগুলোকে সমর্থন করে যাবে এবং নির্যাতন ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর হৃদয়ে নতুন আশার সূচনা করবে।
এফআইআইডিএস বলছে, আওয়ামী লীগের সরকারের পতনের পর, ৫ আগস্ট থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ২০০টিরও বেশি আক্রমণ হয়েছে, যার মধ্যে মন্দির এবং অন্যান্য স্থানে হামলা অন্তর্ভুক্ত।

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
৫ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক
৭ ঘণ্টা আগে
গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৯ ঘণ্টা আগে