নোবেল না পাওয়ায় ফের নরওয়েকে দায়ী করলেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯: ২৮
নোবেল পুরস্কার না পাওয়ার জন্য ফের নরওয়েকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

আটটি যুদ্ধ বন্ধ করার পরও যেহেতু নোবেল পুরস্কার দেওয়া হয়নি, তাই তিনি আর শুধুই শান্তির কথা ভাবতে বাধ্য নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোবেল পুরস্কার না দেওয়ার জন্য তিনি দায়ী করেছেন নরওয়েকে, যে দেশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে পাঠানো এক বার্তায় ট্রাম্প বলেছেন এমন কথা। ট্রাম্প সরাসরিই বলেছেন, নরওয়ে তাকে নোবেল থেকে বঞ্চিত করেছে।

বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ ট্রাম্পের এ বার্তার বিষয়টি নিশ্চিত করেছে। এ বার্তাতেও ট্রাম্প গ্রিনল্যান্ডের ব্যাপারে নিজের দাবি পুনরায় ব্যক্ত করেছেন।

নোবেল নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন কিছু নয়। এর আগে তিনি বলেছেন, সাতটি যুদ্ধ বন্ধ করার জন্য তার সাতটি নোবেল পাওয়া উচিত। এর মধ্যে গত বছর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল পদকটি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে নেন। সেটি সাদরেই গ্রহণ করেছেন ট্রাম্প, যদিও নোবেল কমিটি জানিয়েছে, এ পুরস্কার একবার ঘোষণা হয়ে গেলে তা আর হস্তান্তর হওয়ার সুযোগ নেই।

এর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় আসা নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ আবারও জেগে উঠেছে। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার সময় তিনি এ পুরস্কার না পাওয়ার জন্য নরওয়েকে দায়ী করেছিলেন। এবারও একই অভিযোগ করেছেন তিনি।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টর জানিয়েছেন, তার ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি ওই টেক্সট মেসেজটি পেয়েছেন। তবে নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে। এর সঙ্গে নরওয়ে সরকারের কোনো সম্পর্ক নেই।

ট্রাম্প এ-ও বলেছেন, শান্তি সবসময়ই প্রাধান্য পাবে। কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো এবং যথাযথ, সেটা নিয়েই বেশি ভাববেন।

ইউরোপের দেশগুলোর সঙ্গে ট্রাম্পের এমন বৈরী সম্পর্ক গত কয়েকদিন ধরেই লক্ষ করা যাচ্ছে। এর মূলে রয়েছে গ্রিনল্যান্ড ইস্যু। ডেনমার্কের অধীনে থাকা এই দ্বীপরাষ্ট্রটিকে নিজের দখলে নিতে চান ট্রাম্প। ডেনমার্ক বা গ্রিনল্যান্ড কেউই তার এ প্রস্তাবের সঙ্গে কোনোভাবেই একমত নয়।

শুধু তাই নয়, সম্প্রতি ইউরোপের আটটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সরাসরি ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবের বিরোধিতা করেন, নিন্দা জানান। তাতে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই আটটি দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ঘোষণা দেন তিনি।

ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে একের পর এক বার্তাকে ‘পুরোপুরি ভুল’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এ পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement