ইরানের মানুষের মনোবল ভাঙতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল: আইআরজিসি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘাতের এক বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং শীর্ষ নেতারা দাবি করেছেন, এক বছরের ব্যবধানে দুটি বড় হামলার পরও ইরানের জনগণের মনোবল ভাঙতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব।

গত বছরের ১২ দিনের সেই সংঘাতের স্মৃতি স্মরণে দেশজুড়ে আয়োজিত স্মরণসভা থেকে নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, দেশের স্বার্থে যেকোনো ত্যাগের জন্য ইরানি জনগণ সম্পূর্ণ প্রস্তুত।

গেল বছরের ১৩ জুন যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার মাঝেই, তেহরানে অতর্কিত বিমান হামলা চালায় তেল আবিব। পরে হামলায় যুক্ত হয় যুক্তরাষ্ট্রও। পাল্টা জবাবে ইসরাইলের বিভিন্ন স্থাপনা ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় আইআরজিসি। পরে ১২ দিনের সংঘাত শেষ যুদ্ধের বন্ধের ঘোষণা দেন ট্রাম্প।

তবে গেল বছরের যুদ্ধে ইসরাইলের হামলায় প্রাণ হারান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি, আরআরজিসি’র সর্বাধিনায়ক হোসেইন সালামিসহ এক হাজারেরও বেশি ইরানি। ধ্বংস হয় বহু সরকারি-বেসরকারি স্থাপনা।

রক্তক্ষয়ী সেই সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণ করে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা। এসব অনুষ্ঠানে যোগ দিয়ে ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষ নেতাদের দাবি, হামলার পরও তেহরানের মনোবল ভাঙ্গতে পারেনি যুক্তরাষ্ট্র- ইসরাইল।

এছাড়া শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, সংঘাতের পরও পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলসহ যুক্তরাষ্ট্রের দেয়া শর্তের কাছে মাথা নত করেনি তেহরান। এমনকি দু’টি রক্তক্ষয়ী সংঘাত ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইসলামি প্রজাতন্ত্র শক্ত অবস্থানে আছেন বলে দাবি করেন আরাঘচি।

আর ইরানের প্রধান বিচারপতি জানান, এক বছরেরও কম সময়ের ব্যবধানে দু’টি রক্তক্ষয়ী হামলার পরও ইরানের ধর্মীয় আদর্শ ও অনুশীলন বুঝতে পারেনি ইসরাইল-যুক্তরাষ্ট্র। দেশের জন্য যেকোনো ত্যাগ হাসিমুখে বরণ করে নিতে প্রস্তুত ইরানের নাগরিকরা। এছাড়া গেল বছর পাল্টা হামলার মাধ্যমে শত্রুপক্ষের দম্ভ ইরান ভেঙ্গে দিয়েছে বলে দাবি করেছেন আইআরজিসি’র এক শীর্ষ কমান্ডার।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে