মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল চীন

ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে খারাপ আচরণ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কয়েক জন কর্মকর্তার বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

তিব্বতে বিদেশিদের প্রবেশ অধিকারের নীতিমালা নিয়ে কাজ করা চীনা কর্মকর্তাদের ওপর ওয়াশিংটন দু’সপ্তাহ আগে অতিরিক্ত ভিসা বিধিনিষেধ আরোপ করার পর সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে বেইজিং এই ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্র চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মার্কিন কূটনীতিক, সাংবাদিক এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তিব্বত ও অন্যান্য তিব্বতীয় অঞ্চলে প্রবেশে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছে। একই সঙ্গে মার্কিন কূটনীতিক ও অন্যদের জন্য ওই অঞ্চলে অবাধ প্রবেশাধিকারের দাবি জানিয়েছে ওয়াশিংটন।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, তিব্বত সংশ্লিষ্ট ইস্যুগুলো চীনের ‘‘অভ্যন্তরীণ বিষয়’’ এবং ‘‘চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের অপব্যবহার’’ ঘিরে তিব্বতের আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক সংশ্লিষ্ট মৌলিক নীতির মারাত্মক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।

বিদেশি পর্যটকদের তিব্বতের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল পরিদর্শন করার অনুমতি দেওয়া হয়। যেখানে তারা অনুমতি সাপেক্ষে দলীয়ভাবে ভ্রমণ করার সুযোগ পান। বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি সাংবাদিকদের সেখানে যাওয়ার জন্য তিব্বতের স্থানীয় কর্তৃপক্ষের অনুমতির দরকার হয়।

লিন সাংবাদিকদের বলেছেন, ‘‘তিব্বত উন্মুক্ত। তিব্বতে সফর, ভ্রমণ এবং ব্যবসা করতে আসা অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ লোকজনকে স্বাগত জানায় চীন।’’

তিনি বলেন, ‘‘তবে চীন তথাকথিত মানবাধিকার, ধর্ম ও সংস্কৃতির অজুহাতে তিব্বত বিষয়ক যে কোনও দেশ বা ব্যক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে।’’

হিমালয় পর্বতমালা ঘেঁষা তিব্বতের সঙ্গে সীমান্ত আছে চীন এবং ভারতের। তবে ১৯৫০ সাল থেকে এই অঞ্চলটি দখল করে আছে চীন। এই নিয়ে চীনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। এর মধ্যে গত বছরের সংঘাত ছিল ভয়াবহ। সেই সংঘাতে উভয় দেশের বহু সেনা সদস্য হতাহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১০ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৯ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে