নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ঘটনায় মিশনের ব্যাখ্যা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১১: ১৭
বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের প্রবেশ পথে অন্য একটি অফিসের কাঁচের দরজা

গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত এক মতবিনিময় সভা পণ্ড করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এই সময় হামলাকারীরা ডিম নিক্ষেপ ও কাঁচের দরজায় ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মতবিনিময় সভা পণ্ড করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেয়। বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং অনুষ্ঠানে আগত অতিথিদের বাধা দেয়।

একপর্যায়ে তারা অতিথিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। কনস্যুলেট ভবনের পাশে থাকা একটি অফিসের কাঁচের দরজায় ভাঙচুর করে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশ।

এ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে এরমধ্যে পুলিশের সংগ্রহ করেছে এবং তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে।

এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর সামনে গভীর রাত পর্যন্ত ছিল। তারা প্রধান অতিথিকে হয়রানি করার চেষ্টা করে। তবে পুরো সময়টাই পুলিশ সেখানে উপস্থিত ছিল এবং নিরাপত্তা বজায় রাখে।

এই ঘটনার জন্য দায়ী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইতোমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি পাঠিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৬ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৭ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৭ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৯ ঘণ্টা আগে