ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও হামলা চালিয়েছে ইরানে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনা ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে পারে— এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে নতুন এ অভিযান চালানো হয়েছে।
ওই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) এ হামলা চালানো হয়। অন্যদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে অন্তত তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যে গত তিন দিনের মধ্যে এটি ইরানে দ্বিতীয় হামলা যুক্তরাষ্ট্রের। এর আগে গত মঙ্গলবার (২৬ মে) ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবারের ওই হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছিল ইরান। তবে বৃহস্পতিবারের হামলা নিয়ে এখন পর্যন্ত দেশটি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে আগের অবস্থানেই অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি নিয়ে তাকে কোনো ধরনের চাপের মধ্যে ফেলা যাবে না।
ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য ইরান যে দীর্ঘমেয়াদি কৌশল নিচ্ছে, তা সফল হবে না। আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও তার কোনো উদ্বেগে নেই বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
৯ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১১ ঘণ্টা আগে
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।
১২ ঘণ্টা আগে