রাশিয়া-যুক্তরাষ্ট্র বন্দী বিনিময়ে মার্কিন সাংবাদিকসহ ২৪ জনের মুক্তি

ডেস্ক, রাজনীতি ডটকম

স্নায়ু যুদ্ধের পর থেকে সবচেয়ে বড় পূর্ব-পশ্চিম (রাশিয়া-যুক্তরাষ্ট্র) বন্দী বিনিময়ে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ, সাবেক নৌসেনা পল হুইলান এবং বার্লিনে হত্যাকাণ্ডের জন্য দেশটির কারাগারে বন্দী একজন রুশ গোয়েন্দা কর্নেলসহ ২৪ জন বন্দী বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন।

কয়েক মাসের গোপন আলোচনার পর একটি জটিল বহুজাতিক চুক্তির মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকসহ অন্যদের মুক্তি দেওয়া হয়। তুরস্কের রাজধানী আঙ্কারায় বিমানবন্দর টারমাকে এক নাটকীয় বিনিময়ের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়।

উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে সাক্ষাত করেন। বাইডেন বলেছেন, ওভাল অফিস থেকে তারা মুক্তিপ্রাপ্ত প্রিয়জনকে ফোন করতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, ‘তাদের নৃশংস অগ্নিপরীক্ষা শেষ হয়েছে।’ চুক্তির অধীনে রাশিয়ান বন্দীদের মুক্ত করতে সম্মত করার জন্য বাইডেন মিত্র জার্মানি, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং নরওয়ের নেতাদেরকে এবং বন্দীদের হস্তান্তরের আয়োজনে সম্মত হওয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, পশ্চিমা ও রুশ ভিন্নমতাবলম্বী এবং মানবাধিকার কর্মীদের বিনিময়ে গুপ্তচরবৃত্তি এবং অন্যান্য অপরাধের জন্য আটক রাশিয়ানদের মুক্তি দেওয়ার জন্য ‘তারা সাহসী সিদ্ধান্ত নিয়েছে’।

তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই শিশুসহ মোট ১০ জন রাশিয়ান এবং রাশিয়ায় বন্দী ১৬ জন পশ্চিমা এবং ভিন্নমতাবলম্বী রাশিয়ানদের মুক্তি দেওয়া হয়েছে। মস্কোতে ফিরে আসা বন্দীদের মধ্যে ছিলেন একজন রাশিয়ান গোয়েন্দা এজেন্ট ভাদিম ক্রাসিকভ। তিনি জার্মানিতে একজন সাবেক চেচেন বিদ্রোহী কমান্ডারকে নির্মম হত্যার জন্য বন্দী ছিলেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ‘কঠিন’ বন্দী বিনিময় ‘জীবন বাঁচিয়েছে’।

টিভিতে প্রচারিত ভিডিওগুলোতে দেখা যায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান বন্দীদের মস্কো বিমানবন্দরে একটি লাল গালিচায় স্বাগত জানান। বিমান থেকে নামার সময় তাদের সঙ্গে আলিঙ্গন করেন। পুতিন বলেন, মাতৃভূমিতে ফিরে আসার জন্য আমি আপনাদের অভিনন্দন জানাতে চাই।

বাইডেন এবং সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী কমলা হ্যারিস, ওয়াশিংটনের বাইরে মুক্তিপ্রাপ্ত মার্কিন বন্দীদেরকে অভ্যর্থনা জানান।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, তারা ৩২ বছর বয়সী গার্শকোভিচের মুক্তিতে ‘স্বস্তি অনুভব’ করছে। গার্শকোভিচ ২০২৩ সালের মার্চ মাসে রাশিয়ায় একটি রিপোর্টিং ভ্রমণে গিয়ে আটক হন এবং জুলাই মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা জানিয়েছিল।

গার্শকোভিচের পরিবার একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা তাকে দীর্ঘ আলিঙ্গনের জন্য আর অপেক্ষা করতে পারি না এবং তার মিষ্টি এবং সাহসী হাসি কাছে থেকে দেখতে পাই না।’ বাইডেন বিমানে হাস্যোজ্জ্বল গার্শকোভিচ এবং অন্যান্য বন্দীদের একটি ছবি পোস্ট করেছেন। সূত্র : সিএনএন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৭ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৭ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৮ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

২০ ঘণ্টা আগে