বাগরাম ঘাঁটি নিয়ে চুক্তি সম্ভব নয়— ট্রাম্পকে জবাব তালেবান কর্মকর্তার

ডেস্ক, রাজনীতি ডটকম
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি। ছবি: সংগৃহীত

বাগরাম বিমান ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের মার্কিন ঘাঁটিটি ফেরত চাওয়ার কথা বললে তার জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকার সময় আফগানিস্তানের ওই মার্কিন ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানান ট্রাম্প। পরে শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘বাগরাম বিমানঘাঁটি যারা তৈরি করেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আফগানিস্তান ওই ঘাঁটি ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।’

পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য প্রকাশ্যে এলে রোববার (২১ সেপ্টেম্বর) মুখ খুলেছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরত।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক বক্তব্যে ফিতরত বলেন, কিছু লোক একটি রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি পুনরুদ্ধার করতে চায়। কিন্তু আফগানিস্তানের এক ইঞ্চি মাটির ওপরও চুক্তি সম্ভব নয়। আমাদের এর প্রয়োজন নেই।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে বাগরাম বিমানঘাঁটি তৈরি করে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনারা সেটি ব্যবহার করত। ২০২১ সালের তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের।

এদিকে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিচ্ছেন, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনরায় দখল করতে গেলে যুক্তরাষ্ট্রকে যে পদক্ষেপ নিতে হবে, তা হামলার মতো দেখাতে পারে। এ জন্য ১০ হাজারের বেশি সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে, লাগতে পারে উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থা।

ট্রাম্প এর আগে পানামা খাল থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত এলাকা অধিগ্রহণের আগ্রহের কথা জানিয়েছিলেন। পাশাপাশি বাগরামের দিকেও তার নজর ছিল বলে জানিয়েছে ডন। এর মধ্যে শনিবার ট্রাম্পকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ঘাঁটি পুনরুদ্ধারের জন্য মার্কিন সেনা পাঠাবেন কি না।

এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর অবশ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা এ বিষয়ে কথা বলব না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১ দিন আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১ দিন আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে