ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সাক্ষাতে তিনি ‘হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয়’ নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি ইরানের আগ্রাসন মোকাবিলা ও আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ নিয়েও কথা বলবেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন যাবেন নেতানিয়াহু। সেখানে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরুর পর এটিই হবে তার সঙ্গে নেতানিয়াহুর প্রথম বৈঠক। দায়িত্ব নেওয়ার পর অন্য কোনো দেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎও এটিই হবে প্রথম।
গাজায় হামাস-ইসরায়েলের মধ্যে প্রায় দেড় বছর ধরে যুদ্ধ চলার পর সেখানে সম্প্রতি শুরু হওয়া যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, ছয় সপ্তাহের এই চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি সফলভাবে মধ্যস্থতায় সহায়তা করার জন্য ট্রাম্প তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে পাঠিয়েছিলেন।
হামাস ইসরায়েলের অধীনে থাকা কয়েক শ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ১৮ জন জিম্মিদের মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে কঠিন আলোচনাগুলো এখনো বাকি রয়েছে।
হামাস গত মাসে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দ্রুত গাজায় নিজেদের নিয়ন্ত্রণ পুনর্প্রতিষ্ঠা করেছে। তবে ইসরায়েল বলেছে, তারা হামাসের কোনো নিয়ন্ত্রণ মেনে নেবে না।
যোদ্ধারা বলেছে, তারা সম্পূর্ণভাবে যুদ্ধের অবসান না হওয়া এবং ভূমধ্যসাগরের উপকূলবর্তী সংকীর্ণ অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার না করে নেওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত জিম্মিদের মুক্তি দেবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আসছে শরতেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এ নিয়ে গত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্টারমার।
২০ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।
১ দিন আগে
মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের
১ দিন আগে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
১ দিন আগে