ডেস্ক, রাজনীতি ডটকম

ডোনাল্ড ট্রাম্প তার ভবিষ্যৎ প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল পদে অভিজ্ঞ প্রসিকিউটর পাম বন্ডিকে মনোনীত করেছেন। এর কয়েক ঘণ্টা আগেই ম্যাট গায়েৎজ তার নাম প্রত্যাহার করে নেন।
আইন প্রয়োগ নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে পাম বন্ডির। তিনি আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবেও কাজ করেছেন। খবর বিবিসির।
ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত এক সহচর পাম বন্ডি। প্রথম সিনেট ইমপিচমেন্ট ট্রায়ালে বন্ডি তার আইনজীবী দলের সদস্য ছিলেন। নিউইয়র্কে ‘হাশ মানি’ বা মুখ বন্ধ রাখার অর্থ সংক্রান্ত মামলায় আদালতে উপস্থিত হয়ে প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন জানান তিনি।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, পাম বন্ডি প্রায় ২০ বছর ধরে প্রসিকিউটর ছিলেন। তিনি সহিংস অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন এবং ফ্লোরিডার পরিবারগুলোর জন্য সড়কগুলোকে নিরাপদ করেন।
সিনেট নিশ্চিত করলে পাম বন্ডি দেশের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হবেন। তিনি বিচার মন্ত্রণালয়ের এক লাখ ১৫ হাজারের বেশি কর্মচারী এবং প্রায় ৪৫ বিলিয়ন ডলার (৩৫.৭ বিলিয়ন পাউন্ড) বাজেটের দায়িত্বে থাকবেন।
বৃহস্পতিবার সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গায়েৎজ।
এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ম্যাট বলেন, তিনি আসন্ন ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চাচ্ছেন। ঝগড়া করে সময় নষ্টের সুযোগ নেই ওয়াশিংটনের।

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
৫ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক
৭ ঘণ্টা আগে
গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৯ ঘণ্টা আগে