কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২১ জুলাই) দেশটির পররাষ্ট্র দপ্তর এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
বিবৃতিতে বলা হয়, উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আহতদের প্রতি আমাদের সহমর্মিতা রইল এবং যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের হৃদয়ের গভীর সমবেদনা।
মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছে আইএসপিআর। আহত হয়েছেন ১৭১ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
৯ ঘণ্টা আগে
মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
৯ ঘণ্টা আগে
সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।
৯ ঘণ্টা আগে
ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক
১ দিন আগে