মার্কিন জাহাজে হামলার খবরে তেলের দাম বাড়ল ৩ শতাংশ

ডেস্ক, রাজনীতি ডটকম
তেলের ব্যারেল। প্রতীকী ছবি

ইরান একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটিকে হরমুজ প্রণালিতে প্রবেশ থেকে বাধা দিয়ে পিছু হটতে বাধ্য করেছে বলে দাবি করছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি নাকচ করেছে। সোমবার এ ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার জিএমটি সময় ১১টা ২৪ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৬৪ ডলার বা ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১১ দশমিক ৮১ ডলারে। এর আগে শুক্রবার এই সূচক ২ দশমিক ২৩ ডলার কমে শেষ হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩ দশমিক ৪০ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়, যা শুক্রবার ৩ দশমিক ১৩ ডলার কমেছিল।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে এবং সেটিকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ দাবি অস্বীকার করে জানিয়েছে, সোমবার কোনো মার্কিন নৌযানে হামলার ঘটনা ঘটেনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ দিয়ে তেল সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকায় আগেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছিল। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন সীমিত থাকলে দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তা করতে উদ্যোগ নেওয়া হবে। তবে এখনো কোনো শান্তি চুক্তির সম্ভাবনা না থাকায় এবং কৌশলগত এ নৌপথে চলাচল সীমিত থাকায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

এদিকে ইরানের সামরিক বাহিনী সোমবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, তারা যেন হরমুজ প্রণালিতে প্রবেশ না করে; অন্যথায় যেকোনো হুমকির জবাবে ‘কঠোর প্রতিক্রিয়া’ জানানো হবে।

ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি নিশ্চিত করাকে অগ্রাধিকার দিলেও ইরান জানিয়েছে, তারা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা স্থগিত রাখতে চায়। প্রথমে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে দেশটি।

তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস জানিয়েছে, জুন মাসে সাতটি সদস্য দেশের জন্য প্রতিদিন ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানো হবে, যা টানা তৃতীয় মাসের মতো উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত। তবে ইরান সংঘাত অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বিঘ্নিত থাকায় অতিরিক্ত উৎপাদনের প্রভাব বাস্তবে সীমিতই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১১ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১৫ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১৫ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১৯ ঘণ্টা আগে
Advertisement