রোজা শুরু কবে— জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রমজান মাস শুরুর বাকি এখনো প্রায় সাড়ে চার মাস। তবে এর মধ্যেই আগামী রমজান মাসের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব বলছে, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের এ হিসাব অনুযায়ী, রমজান মাস শুরু হতে বাকি রয়েছে আর ১৩৮ দিন। তবে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন হিজরি মাস শুরু হয়। ফলে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে বাংলাদেশে আগামী রমজান শুরু হবে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)। অর্থাৎ বাংলাদেশে রমজান মাস শুরু হতে বাকি রয়েছে আর ১৩৯ দিন।

মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজান মাস। এই মাস জুড়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনা পালন করে থাকে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন পালন করা হয় ঈদুল ফিতর, যা মুসলিমদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি।

রমজান মাসসহ সব হিজরি মাসের দিন গণনাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী যেকোনো হিজরি মাসের চাঁদের জন্মের ক্ষণ জানা গেলেও সরাসরি চাঁদ দেখার মাধ্যমেই হিজরি মাস শুরুর রীতিকেই ধর্মীয়ভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সব দেশেই এ সংক্রান্ত একটি জাতীয় চাঁদ দেখা কমিটি রয়েছে, যারা নিজ নিজ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবরের খবরের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানী ও আবহাওয়াবিদদের মতামতের ওপর ভিত্তি করে চাঁদ দেখা তথা হিজরি মাস সূচনার চূড়ান্ত ঘোষণা দিয়ে থাকে।

সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, সাড়ে চার মাস আগেই এমিরেটস অ্যাস্ট্রনমি সোসাইটি রমজান শুরুর সম্ভাব্য দিনক্ষণের এ হিসাব দিয়েছে। সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী রমজান মাসের নতুন চাঁদ জন্ম নেবে স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে।

আল জারওয়ান বলেন, ওই দিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না, চাঁদ দেখা যাবে পরদিন ১৮ ফেব্রুয়ারি (বুধবার)। এ কারণে রমজানের প্রথম দিন পড়বে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে দেশটির চাঁদ দেখা সরকারি কমিটি।

আল জারওয়ান জানিয়েছেন, আবুধাবিতে আগামী রমজানের শুরুর দিকে রোজার সময়সীমা হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। ধীরে ধীরে এ সময়সীমা বাড়তে থাকবে। রমজানের শেষ দিকে গিয়ে রোজার দৈর্ঘ্য হবে ১৩ ঘণ্টা ২৫ মিনিট পযন্ত। এ সময়ে দিনের দৈর্ঘ্য ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে উন্নীত হবে।

এমিরেটস অ্যাস্ট্রনমি সোসাইটির পূর্বাভাস, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ সময় উত্তর দিকের শীতল বাতাসের প্রভাব থাকবে। মাসের শেষের দিকে বসন্ত মৌসুমের আবহাওয়া ও পশ্চিমা বাতাস প্রবাহ শুরু হলে তাপমাত্রা বেড়ে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

আল জারওয়ান আরও জানান, পুরো রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। এমন বৃষ্টিপাত এ মৌসুমের স্বাভাবিক জলবায়ুর গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৭ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

৯ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

১২ ঘণ্টা আগে