যুদ্ধ বন্ধে ত্রিপাক্ষিক বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
রুশ হামলায় ইউক্রেনের দুটি বিধ্বস্ত ভবন। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে ত্রিপাক্ষিক বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। ২৩ ও ২৪ জানুয়ারির এই বৈঠকে ভূখণ্ড ছাড়ের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের প্রায় চার ঘণ্টার ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছে মস্কো। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ করতে চুক্তিতে আসতে রাজি পুতিন ও জেলেনস্কি। যদিও দুক্ষের আলোচনার মধ্যেই বাল্টিক সাগরে টহল দিচ্ছে রুশ যুদ্ধবিমান, চলছে পাল্টাপাল্টি হামলা।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভাষণে চলমান বৈশ্বিক সংকট নিয়ে কথা বলেন জেলেনস্কি। তার অভিযোগ, ইউরোপ আত্মরক্ষার কথা বললেও, কিছুই হয়নি এখন পর্যন্ত। উল্টো প্রতি বছর নতুন নতুন চ্যালেঞ্জ আসছে ইউরোপ ও বিশ্বের সামনে। তিনি আক্ষেপ করে বলেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো মার্কিন কারাগারে থাকলেও, পুতিন এখনো মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন।

সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। ফলপ্রসূ ও বাস্তবসম্মত আলোচনা দাবি করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ অবসানে সব নথিপত্র এখন প্রস্তুত। তবে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি এবং যুদ্ধোত্তর পুনর্গঠন তহবিলের বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এ ছাড়া ভূখণ্ড ছাড়ের বিষয়ে এখনো কোনো সমাধান আসেনি।

এমন অবস্থায় রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ২৩ ও ২৪ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ত্রিপক্ষীয় এই আলোচনা চলবে বলে জানিয়েছেন জেলেনস্কি। এটিকে ইতিবাচক পদক্ষেপ দাবি করে জেলেনস্কি বলেন, এই বৈঠকেই ভূখণ্ড ছাড়ের মতো কঠিন বিষয়ে আলোচনা হবে। অন্তত একটি রূপরেখা তৈরি হবে বলে আশা তার।

জেলেনস্কি আরও বলেন, ‘আমিরাতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ভালো কিছু ফল আসবে। দুদিনের বৈঠক নিয়ে অনেক আশাবাদী ইউক্রেন। এ বৈঠকে কঠিন ও অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হয়তো কিছু চমকও আসতে পারে।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১১ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে
Advertisement