ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পঞ্চম দিন পেরিয়ে গেলেও যুদ্ধের গতিমুখ সম্পর্কে খুব নিশ্চিত করে কিছু ধারণা করতে পারছেন না বিশেষজ্ঞরা। মাঠের চিত্র বলছে, পঞ্চম দিনেও ইরানের ইরানের বিভিন্ন স্থানে টানা বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরানও।
হামলা-হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। সেই সঙ্গে দুপক্ষেই বাড়ছে হতাহতের। পাশপাশি হরমুজ প্রণালি বন্ধ থাকা নিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা বাড়ছে, যা সময়ের সঙ্গে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার ইরানের রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে মধ্য তেহরানের একটি ভবনের ধ্বংসস্তূপও দেখানো হয়। পবিত্র নগরী কুমসহ আরও কয়েকটি শহরেও হামলা চালানো হয়েছে।
খবর বলছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৫ জনে।
তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, যে হামলাকে তারা দশম দফা হামলা বলে উল্লেখ করেছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল তেহরান। তবে এ রাজধানী শহরের পূর্ব ও পশ্চিমে অবস্থিত কারাজ ও ইসফাহানেও হামলা হয়েছে। কয়েকটি স্কুলেও হামলার খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছে, ইসফাহানের পারমাণবিক স্থাপনার কাছে দুটি ভবনে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। তবে পারমাণবিক উপাদান সংরক্ষণকারী স্থাপনাগুলো অক্ষত রয়েছে এবং এই মুহূর্তে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বুধবার সতর্ক করে বলেছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলার ঝুঁকিতে রয়েছে এবং কেন্দ্রের সীমানার কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুদ্ধের পঞ্চম দিন বুধবার ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইরান থেকে ছুড়ে দেওয়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলাকালে আকাশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় মানুষজনকে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে দেখা গেছে।
এর আগে ইসরায়েল জেরুজালেম, তেল আবিবসহ দেশের বিভিন্ন এলাকায় সতর্কবার্তা জারি করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়। জানানো হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ চলছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, আমরা খুব জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছি, যা সম্ভবত প্রতিহত করার চেষ্টার ফল। একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে বলে জানান তিনি।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে নিদা জানান, প্রতিরোধের সময় ছিটকে পড়া ধাতব টুকরো জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ এলাকায় পড়ে। দুই দিন আগে ওই এলাকাতেই একটি ক্ষেপণাস্ত্র বা তার অংশ পড়ে ৯ জন ইসরায়েলি নিহত হয়েছিলেন।

ইসরায়েল ছাড়াও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। উপসাগরীয় দেশগুলোতে ইরানের মূল লক্ষ্য মার্কিন ঘাঁটি বা সংশ্লিষ্ট অঞ্চল। কিছু কিছু দেশে জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালানো হচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধের দাবি জানান।
ফোনালাপে আরাঘচি বলেন, তাদের হামলা যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্য করে চালানো হয়েছে, কাতারকে লক্ষ্য করে নয়। তবে শেখ মোহাম্মদ এই দাবি প্রত্যাখ্যান করেন এবং বলেন, বাস্তবতা স্পষ্টভাবে দেখাচ্ছে যে হামলা কাতারের বেসামরিক ও আবাসিক এলাকায় আঘাত হেনেছে।
কাতারের প্রধানমন্ত্রী ইরানের হামলা ‘অবিলম্বে বন্ধে’র আহ্বান জানান। বলেন, এসব হামলা প্রতিবেশীদের প্রতি ইরানের সদিচ্ছার অভাবই প্রকাশ করে। কাতার সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিলেও যেকোনো আগ্রাসনের মোকাবিলা করবে এবং এই হামলার জবাবও দেওয়া হবে।
বুধবার তেহরানে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাজধানী জুড়ে একাধিক হামলা চালিয়েছে। তাদের দাবি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ-সংশ্লিষ্ট ভবনগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাতেও আঘাত হানা হয়েছে, যারা অতীতে বিক্ষোভ দমনে ভূমিকা রেখেছে।
তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি জানান, রাজধানীতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কারাজ ও ইসফাহানসহ বিভিন্ন শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তোহিদ বলেন, আইআরজিসি জানিয়েছে যে তাদের স্থলবাহিনী মাঠ পর্যায়ের অভিযানে অংশ নিয়েছে, যেখানে ২৩০টি ড্রোন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে নৌ অভিযান চালানোর কথাও বলা হয়েছে। তেহরানে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখছি না, বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কড়া সমালোচনা করে বলেন, ট্রাম্প কূটনীতি ও তাকে নির্বাচিত করা আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, যখন জটিল পারমাণবিক আলোচনাকে রিয়েল এস্টেট লেনদেনের মতো বিবেচনা করা হয় এবং বড় বড় মিথ্যা বাস্তবতাকে আচ্ছন্ন করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশা কখনো পূরণ হতে পারে না। ফলাফল? ক্ষোভ থেকে আলোচনা টেবিলেই বোমা হামলা।
আল জাজিরার প্রতিবেদন অবলম্বনে

পুলিশ জানায়, কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাসটি একটি শিক্ষা সফর শেষে ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশ
৯ ঘণ্টা আগে
গত মাসের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও প্রতিদিনের হামলা-পালটা হামলার পর্যায়ে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে শুক্রবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি
১৩ ঘণ্টা আগে
হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাহাজ চলাচলে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের হোদেইদাহ ও এডেন উপসাগরের দিকে নজর রাখা পার্বত্য এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে। এখন শুধু হামলা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছে তা
১ দিন আগে
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আর অনুমতি ছাড়া তাদের শিক্ষাগত লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এ ছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ ছিল, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
১ দিন আগে