ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের শিশুদের সহায়তার জন্য এগিয়ে আসলেন নেটফ্লিক্সির হিট সিরিজ ‘ব্রিজারটন’-এ পেনেলোপ ফেদারিংটন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত লাভ করা আইরিশ অভিনেত্রী নিকোলো কফলান। সোশ্যাল মিডিয়ার প্রচেষ্টায় ফিলিস্তিনের শিশুদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে তা অনুদান করেছেন এই অভিনেত্রী।
সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের সরবরাহ করা ২০ লাখ মার্কিন ডলার প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ডে (PCRF) দিয়েছেন অভিনেত্রী নিকোলো কফলান। এ জন্য তার প্রতি অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে পিসিআরএফ সংস্থা।
সংস্থাটি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, অবিশ্বাস্যভাবে ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ এবং তা সরবরাহের জন্য ‘ব্রিজারটন’ তারকা অভিনেত্রী নিকোলা কফলানকে ধন্যবাদ। ত্রাণ, পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং শান্তির জন্য সমর্থনে অনুপ্রাণিত করা, বাস্তুচ্যুত শিশু ও দরিদ্র পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসায় ত্রাণ প্রদানের জন্য ধন্যবাদ।
এ অভিনেত্রীকে বিভিন্ন সময় ফটোশুটে এবং নেটফ্লিক্সের হিট সিরিজ ‘ব্রিজারটন’-এর প্রচারণার সময় যুদ্ধবিরতি ও শিল্পীদের নিরাপত্তার প্রতীক ব্যাজ পরা অবস্থায় দেখা গেছে। এছাড়া জানা গেছে, নিকোলো কফলানের বাবা মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর যুদ্ধবিগ্রহ তদারকির সদস্য ছিলেন। আবার তার পরিবার ৭০-এর দশকের শেষ দিকে জেরুজালেমে বসবাস করতো। এ কারণে অঞ্চলটির প্রতি গভীর টান এই আইরিশ অভিনেত্রীর।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
১ দিন আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১ দিন আগে