'চিফ অব ডিফেন্স ফোর্সেস' পদ সৃষ্টি করল পাকিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

অপারেশন সিন্ধুর পরপরই পাকিস্তানের সামরিক কাঠামোতে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। তিন বাহিনীর মধ্যে আরও সমন্বয় ও ঐক্যবদ্ধ কমান্ড নিশ্চিত করতে 'চিফ অব ডিফেন্স ফোর্সেস' নামে একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দেশটির সংসদে ২৭তম সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিলে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে, যা সশস্ত্র বাহিনীর বিষয়াদি নিয়ন্ত্রণ করে। সংশোধন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস নিয়োগ দেবেন।

বিলে বলা হয়েছে, সেনাপ্রধান একই সঙ্গে চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবেও দায়িত্ব পালন করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ করবেন। এই পদটি পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারাই পাবেন।

এছাড়া সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে পদোন্নতি দিতে পারবে। ফিল্ড মার্শালের মর্যাদা আজীবনের জন্য বহাল থাকবে।

বিলে আরও বলা হয়েছে, চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির পদটি আগামী ২৭ নভেম্বর ২০২৫ সালে বিলুপ্ত হবে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, ভারতের সঙ্গে মে মাসে চার দিনের সংঘাতের পর এবং আধুনিক যুদ্ধের প্রকৃতি বিবেচনায় এই পদক্ষেপ নেয়া হয়েছে, যাতে সমন্বিত সামরিক প্রতিক্রিয়া জোরদার করা যায়।

উল্লেখ্য, গত ৭ মে ভারত ‘অপারেশন সিন্ধুর’ নামে সীমান্তের ওপারে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায়। চার দিন ধরে তীব্র সংঘর্ষের পর ১০ মে উভয় দেশ সামরিক অভিযান বন্ধে সম্মত হয়।

২৭তম সংশোধনী বিলে আরও প্রস্তাব করা হয়েছে একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠন, হাইকোর্ট বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং প্রাদেশিক মন্ত্রিসভার গঠনসংক্রান্ত নিয়মে সংশোধন।

আইনমন্ত্রী আজম নাজির তারার সিনেটে বিলটি উপস্থাপন করেন। তিনি জানান, এতে মোট ৪৯টি ধারা রয়েছে।

তিনি বলেন, মূলত তিনটি প্রধান বিষয় এবং দুটি গৌণ বিষয় রয়েছে। এটি পাঁচটি বিষয়ে সংস্কার আনবে।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজারবাইজান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ জানায়, মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে ২৭তম সংশোধনী বিলের খসড়া অনুমোদন দিয়েছে এবং একে স্বাগত জানিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১ দিন আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১ দিন আগে