ভবানীপুরে শেষ হাসি শুভেন্দুর, পারলেন না মমতা

ডেস্ক, রাজনীতি ডটকম
শুভেন্দু অধিকারী (বাঁয়ে) ভোটে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (ডানে)। ছবি: আনন্দবাজার

ষষ্ঠদশ রাউন্ডে এগিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত আর হোঁচট খেতে হয়নি। পরের রাউন্ডগুলোতে কেবল ব্যবধান বাড়িয়েছেন। তাতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীই ভবানীপুরের নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার ও এই সময়ের খবরে বলা হয়েছে, সোমবার (৪ মে) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ভবানীপুরের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন।

২০ রাউন্ডের ভোট গণনা শেষে দেখা গেছে, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৯১৭ ভোট। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট। সে হিসাবে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু।

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের এ আসনটিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ সবচেয়ে ‘হেভিওয়েট’ এ আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী রাজ্যের বিরোধী দলীয় নেতা বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে কখনো বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা মুখোমুখি হননি। এবার সেই দেখায় বিরোধী দলীয় নেতারই জয় হলো।

এর আগে ২০১১ সাল থেকে এই বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। ২০১১ সালের উপনির্বাচন ও ২০১৬ সালের বিধানসভা ভোটে এ আসনে জেতেন মমতা। পরে ২০২১ সালের সালের উপনির্বাচনেও জয় পান তিনি। চতুর্থবারে এসে আর আসনটি ধরে রাখতে পারলেন না ‘দিদি’।

সকালে থেকেই এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছিল। প্রথমেই পোস্টাল ব্যালটে এগিয়ে ছিলেন মমতা। পরে তিনি ১ হাজার ৫৫৮ ভোটে ভোটে পিছিয়ে পড়েন। শুভেন্দু এগিয়ে যান।

তৃতীয় রাউন্ড শেষে ফের মমতা এগিয়ে যান। এরপর থেকে তিনি ক্রমেই ব্যবধান বাড়িয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। একপর্যায়ে ১৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যান মমতা। এরপর থেকেই ঘুরে দাঁড়ান শুভেন্দু। ষষ্ঠদশ রাউন্ডে এসে শেষ পর্যন্ত মমতাকে পেছনে ফেলতে সমর্থ হন তিনি। হাসলেন শেষ হাসিও।

এদিকে শুভেন্দুকে কঠিন পরীক্ষা দিতে হলেও গোটা রাজ্য মিলিয়ে বিজেপির পরীক্ষা এতটা কঠিন মনে হচ্ছে না। শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত বিজেপি বড় ব্যবধানেই রাজ্য সরকার গঠন করবে বলে মনে হচ্ছে।

সবশেষ খবর বলছে, ২৯৩টি আসনের মধ্যে এরই মধ্যে ১৪৬টি আসনে বিজেপিকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আরও ৬৩টি আসনে তারা এগিয়ে রয়েছে। বিপরীতে তৃণমূলের জয় নিশ্চিত হয়েছে মাত্র ৫৩টি আসনে।

হিসাব বলছে, আর একটিমাত্র আসনে জয় পেলেই বিজেপি শিবির চূড়ান্ত উল্লাসে মেতে উঠতে পারবে। আর ভোটের যে প্রবণতা, তাতে দুই শতাধিক আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই হয়তো উঠবে কেন্দ্রে ক্ষমতাসীন দলটির হাতে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে ‘অবিস্মরণীয় বিজয়’ লিখে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ধুতি-পাঞ্জাবিতে নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকে ঘোষণা দিয়েছেন, ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ।

মোদি তার বক্তব্যে পশ্চিমবঙ্গবাসীকে আকুণ্ঠ সমর্থনের জন্য প্রণামও জানিয়েছেন। আশ্বাস দিয়েছেন, কোনো ধরনের প্রতিশোধ নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে দিনবদলের জন্য বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৭ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

৯ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

১২ ঘণ্টা আগে