ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৬৭ টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট।
অর্থাৎ, ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। দুজনের মধ্যকার ব্যবধান ৫৩।
এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, `ম্যাজিক` সংখ্যা (২৭০) স্পর্শ করতে ট্রাম্পের দরকার মাত্র ৩টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে কমলার দরকার ৫৬ টি ইলেকটোরাল কলেজ ভোট।
এছাড়া যেসব গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের ফলাফল বাকি সেখানেও প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন। এগুলো এমন কিছু এলাকা যেখানে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হ্যারিস বা ট্রাম্প যে কেউই জিততে পারেন আর সম্ভবত এগুলোই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে।
অপরদিকে মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া মেইন রাজ্যেও এগিয়ে আছেন কমলা। তবে সেখানে ইলেকটোরাল ভোট মাত্র তিনটি।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১০ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১০ ঘণ্টা আগে