ট্রাম্প জানিয়েছিলেন, এই যুদ্ধবিরতি একটি পর্যায়ক্রমিক ২৪ ঘণ্টার প্রক্রিয়া হিসেবে কার্যকর হবে, যা শুরু হবে মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ভোর ৪টার (বাংলাদেশ সমইয় সকাল ১০টা) দিকে। প্রক্রিয়ার প্রথম ধাপে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে এবং এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও একই পথ অনুসরণ করবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েলের দিকে “শেষ দফা ক্ষেপণাস্ত্র” ছুড়েছে ইরান।
সোমবার নিহত ৪৩ জনের মধ্যে কমপক্ষে ২০ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। যারা যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন। জাতিসংঘ এই ফাইন্ডেশনকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করার জন্য তীব্র নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে।
ইরান-ইসরাইল চলমান সংঘাত মঙ্গলবার ১২তম দিনে পৌঁছেছে। এদিনও চলছে উভয় পক্ষের হামলা। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে তিনজন এবং ইরানে এক পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের হামলাকে দুর্বল অভিহিত করে ট্রাম্প লিখেছেন, ইরানের প্রতিক্রিয়া খুবই দুর্বল এবং আমাদের আগেই নোটিশ দেওয়ার জন্য তাদের ধন্যবাদ।
প্রতিদিন ঢাকা-দোহা-ঢাকা রুটে গড়ে প্রায় এক হাজার ৩০০ জন যাত্রী যাতায়াত করেন।
সোমবার (২৩ জুন) রাতে কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত আল উদেইদ ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বিমান অভিযানের সদর দপ্তর হিসেবে কাজ করে। এখানে প্রায় আট হাজার মার্কিন সেনা অবস্থান করেন।
এর আগে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল প্রকাশ্যেই ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন এবং আয়াতুল্লাহ আলী খামেনিইকে হত্যার বিষয়ে নানা ধরনের কথা বলেছে। রাশিয়া আশঙ্কা প্রকাশ করেছে, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করতে পারে।
গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। পরে ইরানও পালটা হামলা চালাতে শুরু করে। এসব হামলায় দুই দেশেরই গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে বহু মানুষ। তবে ইসরায়েল সরকারিভাবে হতাহতের হালনাগাদ তথ্য খুব একটা প্রকাশ করছে না।
আত্মঘাতী এ বিস্ফোরণটি ঘটেছে দুইলা এলাকায় অবস্থিত মার এলিয়াস চার্চে। এ সময় চার্চটির ভেতরে লোকজন প্রার্থনা করছিল। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক ব্যক্তি প্রথমে চার্চে ঢুকে গুলিবর্ষণ করে এবং পরে নিজের শরীরে থাকা বিস্ফোরক ভেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়।
এদিকে ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন হামলাকে ‘একেবারেই বিনা উসকানিতে আগ্রাসন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘ইরানি জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত।’
এই ঘোষণার পর পশ্চিমা বিশ্বে যেন আগুন ধরে গেল। ব্রিটেন ও ফ্রান্স মনে করল, তাদের অর্থনৈতিক ও সামরিক স্বার্থে আঘাত এসেছে। আর ইসরায়েল, যে তখন মিশরের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বে জড়িয়েছিল, এই সুযোগকে ব্যবহার করতে চাইল মিশরকে দুর্বল করে দিতে।
ইরান এই প্রণালীর উত্তর তীরে অবস্থিত। এর দক্ষিণ তীরে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত, যার মধ্যে দুটো পৃথক শিপিং লেন রয়েছে
বিশ্লেষকরা মনে করছেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় চীনের কূটনৈতিক হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।