সোমবার (১৬ জুন) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি, যেন তারা অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যা উত্তেজনা কমাবে এবং এ অঞ্চলকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া থেকে রক্ষা করবে। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি
তাসনিমের খবর বলছে, আইআরজিসির মহাকাশ শাখা এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা ও গতি আরও বাড়িয়েছে। এ অভিযানে ইরানের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম।
পাকিস্তান প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সব সীমান্ত পারাপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাদের নিয়মিত তৎপরতার অংশ হলেও বর্তমান পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিয়েতনামের দানাং বন্দরে আগামী শুক্রবার (২০ জুন) জাহাজটিকে সেখানে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার সময়সূচি ছিল।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, আমরা তেহরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি। খবর বিবিসির।
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে।
ন্যায়বিচার চাওয়াকে জনগণের অধিকার হিসেবে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘এই আগ্রাসনের মুখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায়বিচার চাওয়াটা আমাদের জাতির অধিকার। আমরা আমাদের অবস্থানে অটল থাকব।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির অসংখ্য শিশু নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল তেহরানের হাকিম শিশু হাসপাতালও।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, ইরানের ইসফাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রাথমিক হামলায় একাধিক সামরিক কমান্ডার নিহত হওয়ার পরও ইরানের অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে, তেহরানের বাহিনী পুনরায় সংগঠিত হতে সক্ষম। শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের হারানোর পরও ইরানের এই পুনর্গঠন সক্ষমতা ইসরায়েলকেও বিস্মিত করেছে।
এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা আরও দুই গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। এ নিয়ে ইসরাইল এবার ইরানে হামলা শুরুর পর মোসাদের চারজন গুপ্তচর গ্রেপ্তার হলেন ইরানে।
রোববারের (১৫ জুন) হামলায় ইরানের ইসলামি রেভ্যুলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) থেকে এখন পর্যন্ত ২২৪ জন ইসরায়েলের হামলায় নিহত হয়েছে।
ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের তিনটি ভাগ আছে। একটি ভাগের নাম ডেভিডস স্লিং বা ম্যাজিক ওয়ান্ড। এটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্রুজ মিসাইলের মোকাবিলা করতে পারে। অন্যদিকে অ্যারো সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে নিস্ক্রিয় করতে পারে। আর আয়রন ডোম কম পাল্লার রকেট ও গোলার মোকাবিলা করে।
নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানিরা এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি। যতক্ষণ না তারা এমনটা করছে, ততক্ষণ ইরানের রাজনৈতিক নেতাদের নিশানা করার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক আহ্বান করার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া ও ভেনিজুয়েলা।
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের দৃঢ় বিরোধিতার পুনরাবৃত্তি করে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, চীন স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনের নিন্দা করেছে। এছাড়া, ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে এবং বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হামলার দৃঢ় বিরোধিতা করেছে। ইরানের সার্বভৌমত্ব
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রোববার এই হামলা করা হয়েছে।