আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সরগরম যুক্তরাষ্ট্র। জোর কদমে চলছে ভোটের প্রচার। এবার লড়াই ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সাথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। ইতোমধ্যেই কয়েকটি সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত কমলা। আর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাই
ভারতের সিকিম রাজ্যের পাকিয়াং জেলায় এক সড়ক দুর্ঘটনায় ৪ সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিলেন তারা। সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী গাড়িটি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে ৮০০ ফুট গভীর খাদে ছিটকে পড়ে যায় ব
করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে বেকার হয়ে পড়া শ্রমিকদের পুনর্বহালের জন্য সরকারের ‘পে-চেক প্রোটেকশন প্রোগ্রাম’ (পিপিপি) কর্মসূচির অর্থ আত্মসাতের মামলায় নিউ ইয়র্কের ব্রুকলিনে দুই বাংলাদেশি নির্মাণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৯০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
মেলাকা টেঙ্গাহ জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে দেখা যায় বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পড়ে আছে। মাটিতে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারগুলো তিনি সরাতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে। এই তালিকায় বাংলাদেশসহ মোট ২১টি দেশ রয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।পোস্টে বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্য
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে দেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য-বিবৃতিকে ‘অবন্ধুসুলভ আচরণ’ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা সুনামির কোনও হুমকি সৃষ্টি হয়েছে কি না তা জানা যায়নি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০ হাজার ৮৬০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। বুধবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলির ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এ ঘটনাটি ঘটে। এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
মসজিদে ঢুকে মুসলিমদের মারব। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমনই উত্তেজক ভাষণ দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র বিধায়ক নীতেশ রানে। এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর হিন্দুস্থান টাইমসের।
কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ। ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করতে শাসকদল তৃণমুল কংগ্রেসের উপর চাপ বাড়ছে ক্রমাগত। এমন পরিস্থিতিতে বিধানসভায় ধর্ষণ নিয়ে নতুন আইন পাস করল রাজ্য সরকার।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি হাসপাতাল এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আঘাত হানে। এতে কমপক্ষে ৪১ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছে।
নিহতদের পাঁচজন শিক্ষার্থী ও বাকিরা অভিভাবক। চলন্ত বাসটি তাই'আন শহরের একটি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দেয়। চালক বাসের ‘নিয়ন্ত্রণ হারালে’ এ দুর্ঘটনা ঘটে।
সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গলফ নিউজের এক প্রতিবেদনেও এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। কাবুলের দক্ষিণাঞ্চলীয় এলাকা কালা-ই-বখতিয়ারে স্থানীয় সময় সোমবার বিকেলে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির
মালয়েশিয়ায় চলমান অভিযানে শত শত অবৈধ অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, অনেকদিন মালয়েশিয়াতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিওিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এই অভিযান