গাজায় আরও ছয়জন জিম্মির মৃতদেহ উদ্ধারের কয়েকদিন পর ইসরায়েলের বৃহত্তম ট্রেড ইউনিয়ন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারকে চাপ দেয়ার চেষ্টায় ইসরায়েলে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এতে ব্যাংক, গণ যানবাহন, হাসপাতাল, দোকানপাট এবং দেশের প্রধান বিমানবন্দরে কার্যক্রম বিঘ্নিত হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, বিমানটি ১ কোটি ৩০ লাখ ডলারের বিনিময়ে অবৈধভাবে কেনা হয়েছিল এবং দেশ থেকে পাচার করা হয়েছিল।
ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর ভারতে পালিয়ে যাওয়া ও সেখানেই অবস্থান করার চার সপ্তাহ পার হয়েছে। এমন পরিস্থিতিতে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তাকে স্বাগত জানানো ভারতের জন্য কূটনৈতিক সমস্যা হয়ে উঠেছেন শেখ হাসিনা।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন লাখো ইসরায়েলি। গাজায় আরও ৬ জিম্মির নিহত হওয়ার ঘটনায় রোববার (১ সেপ্টেম্বর) রাতে তারা রাস্তায় নামেন এবং বিক্ষোভ করেন।
সালটা ছিল ১৯৩৯। সে বছরের অগাস্ট মাসে লেখা তার সেই চিঠির ‘পরিণাম স্বরূপ’ দেখা গিয়েছিল ‘ম্যানহাটন প্রজেক্ট’ যা ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কিন্তু ধ্বংসাত্মক উদ্ভাবনের কারণ। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ব্লকবাস্টার হলিউড চলচ্চিত্র ‘ওপেনহাইমারে’ পরমাণু শক্তির প্রাণঘাতী ব্যবহারের যে নাটকীয় বিবরণ দেওয়া হয়
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা দাড়িয়েছে প্রায় ৪০ হাজার ৭০০। অব্যাহত হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ৯৪ হাজারের বেশি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
কঠোর পরিশ্রমী জাতি হিসেবে বিশ্বজুড়েই সুপরিচিত জাপান। কিন্তু দীর্ঘ দিন ধরেই কর্মী সংকটে রয়েছে দেশটি, যা বর্তমানে আরও উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। এর নেপথ্যে মূল কারণ হচ্ছে ক্রমহ্রাসমান জনসংখ্যা।
সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়া ও জেল-জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। রোববার (১ সেপ্টেম্বর) থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস এই নিয়ম কার্যকর থাকবে।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়েছে।
দেশটির জাতীয় সম্প্রচার সংবাদমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত শানশান গত বৃহস্পতিবার কিউশু দ্বীপের কাগোশিমার উপকূলে আছড়ে পড়ে। ঝড়ের প্রভাবে কাগোশিমা ও তার আশপাশাশের এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসের পানিতে এখনও ডুবে রয়েছে রাস্তাঘাট। এছাড়া কিউশু
পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় ভূমিকম্প হয়েছে মোট ৩টি। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার এবং পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।
আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আসনা’র প্রভাবে পাকিস্তানে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এখনো বিরল এই ভূমিকম্প দেশটিতে আঘাত হানেনি। এরই মধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির উপকূলীয় অঞ্চল। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আরব সাগরে সৃষ্ট গভীর নিম্ন
আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ভারত ও পাকিস্তানে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া বিভাগ। খবর রয়টার্সের।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যে প্রদেশের বিভিন্ন এলাকায় মৃত্যু হয়েছে অন্তত ৮৪ জনের এবং আহত হয়েছেন আরও ২৫ জন।
আগাম সতর্কতা ছাড়াই গোমতী নদীর ওপর নির্মিত ডম্বুর গেট খুলে দেয়ায় বাংলাদেশে বন্যা হওয়ার দাবি আবারো অস্বীকার করেছে ভারত। বাংলাদেশের ভয়াবহ বন্যা নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। সিএনএনের এ খবরকে বিভ্রান্তিকর এবং অসত্য হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র