"বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি," জানান নরেন্দ্র মোদি।
অবরুদ্ধ গাজায় যুদ্ধে নিজেদের হতাহতের সর্বশেষ সংখ্যা প্রকাশ করেছে ইসরাইলি সেনাবাহিনী। চলমান যুদ্ধে তাদের আরো দুজন সেনার হতাহত হওয়ার খবর দিয়েছে বাহিনীটি।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশের পরবর্তী সরকার যদি ভারত-বিরোধী অবস্থান গ্রহণ করে, তবে তাতে উত্তরপূর্বে সমস্যা তৈরি হতে পারে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, শনিবার থেকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় টারনেট শহরের ১০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকভ এ তথ্য নিশ্চিত করে জানান, ইউক্রেনের হামলায় কারিটোনে ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬ বছরের কিশোরী গুরুতর আহত হয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন প্রায় তিন সপ্তাহ ধরে। অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তার ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে।
ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ গ্রেপ্তার হয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে বুরুন্ডি, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, ঘানা, আইভরি কোস্ট, কেনিয়া, লাইবেরিয়া, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, থাইল্যান্ড এবং উগান্ডায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ তেল আবিবের সেন্ট্রাল বাস স্টেশনের কাছে সংঘর্ষের সময় দুজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এসময় তারা অজ্ঞান হয়ে পড়েন এবং সেখানেই তারা মারা যান। এছাড়া আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আল জাজিরার ‘সনদ’ ফ্যাক্ট চেকিং সংস্থার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, খান ইউনিসের বাইরে নাসের হাসপাতালে বহু মৃতদেহ লাইন দিয়ে রাখা হয়েছে। শনিবার সকালের হামলায় নিহতদের অধিকাংশকে এখানে এনে রাখা হয়েছে।
জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, “২০১৫ সালে আমরা বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের সেন্দাই ফ্রেমওয়ার্ক নামের যে চুক্তি আমরা করেছিলাম, তা থেকে ইতোমধ্যে আমরা অনেকটাই সরে এসেছি। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রাকৃ
নেপালের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪১। হতাহতের বেশির ভাগই ভারতের মহরাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা। শুক্রবার আয়নাপাহারা এলাকার মারস্যাংদি নদীতে ৪৩ জন যাত্রী নিয়ে বাসটি পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।
ইসরায়েলের বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৯ জন নিহত হয়েছেন। একই সময় লেবাননে অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ওয়াফার তথ্য অনুসারে, শুক্রবার রাতে গাজার খান ইউনিস শহর এবং আল নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেটে ৯ জন নিহত হয়েছেন।
ভারতের ত্রিপুরা রাজ্যে চার দিন ধরে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ভূমিধস ও বন্যার পানিতে ডুবে রাজ্যটিতে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।
ভারতের ত্রিপুরায় আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে (৭ থেকে ১১ সেন্টিমিটার) ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে ত্রিপুরার সববিভাগে বজ্রসহ ঝড় হতে পারে।