জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
পাসপোর্ট সেবা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট সেবায় দীর্ঘসূত্রতা ও অনিয়ম নির্মূল করতে হাইকমিশন গত তিন বছরে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত নেয়।
আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী গ্রহণ করেছেন কমলা হ্যারিস। প্রথম ভাষণে নিজের নীতি স্পষ্ট করলেন তিনি। হ্যারিস জানিয়েছেন, তিনি আমেরিকার সব মানুষের জন্য প্রেসিডেন্ট হতে চান।
গাজায় ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৩০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত ছয় সদস্যের অবস্থাও গুরুতর। ওই পুলিশ সদস্যরা ডাকাত ধরতে গিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের কাচা শহরে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তের জন্য আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকায় আসছে জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল। তারা প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রাথমিক কারিগরি দলটি এক সপ্তাহের সফরে ঢাকায় পৌঁছাবে।
ভারতের ত্রিপুরা রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে ও নিখোঁজ রয়েছেন দু’জন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। একই সময়ে প্লাবিত হয়েছে বিশাল অঞ্চল। ফলে বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অন্তত ৫ হাজার ৬০০ পরিবার।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হয়। ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
ইরানের ইয়াজিদে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
সম্প্রতি বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোমবার রাতে শুরু হয়েছে। যা ডিএনসি নামে পরিচিত। ধরে নেয়া হচ্ছে, চার দিন ধরে চলবে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে নিয়ে উল্লাস ও নভেম্বরের নির্বাচনে তার রিপাবলিকান প্রতিপক্ষ সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে ঠিক পনেরো দিন আগে। সে দিন (৫ অগাস্ট) সন্ধ্যায় ওই বিমানঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
‘আমি দিনের বেলাতেও কাজে বেরোলে কেন মা নিশ্চিন্তে থাকতে পারেন না বলতে পারেন?’ প্রশ্ন করছিলেন বছর ২৩-এর জয়তী নাগ। একটু থেমে তিনি যোগ করলেন, ‘মা খবর নেন কারণ আমি সুরক্ষিত নই। ঠিক যেভাবে কলকাতার বুকে একটা সরকারি হাসপাতালে একজন চিকিৎসক তারই কর্মক্ষেত্রে সুরক্ষিত ছিলেন না। তাই এই লড়াইটা শুধু একজনের নয়।’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৩৯ জনে। এছাড়া আহত হয়েছেন ৯২ হাজারের বেশি ফিলিস্তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এবার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে ড. ইউনূসকে একটি চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাসটি মানস্রা থেকে করাচির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালুক ওয়ালি গ্রামের কাছাকাছি পৌঁছালে বিপরীত থেকে আসা ট্রেইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ঘ হয়েছে। আহতদের কাছাকাছি ঘোটকির তেহসিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানে ইন্টারনেটের ধীরগতির জন্য সরকারের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন দেশটির তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফাতিমা খাজা। তিনি বলেছেন, ভিপিএনের অতিরিক্ত ব্যবহার ইন্টারনেটের গতিকে প্রভাবিত করেছে। রোববার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। খবর জিও নিউজের।