ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুলে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল শনিবার কায়রোতে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ সময়ে তারা হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া শোনেন। প্রস্তাবে ৪০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ছেড়ে দেয়ার কথা বলা হয়।
ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, ‘পোক্রভস্কে, রকেট হামলায় দুইজন নিহত এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির দাবিতে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনার আগে ইসরায়েলে বড় ধরনের এই বিক্ষোভ হলো।
আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের একজন সদস্য গুলি ছুড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আলটিমেটামের নির্ধারিত সময়ের আগেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। যে কোনো সময় আসতে পারে ঘোষণা। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস শনিবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
পুঁজিবাজারের নিয়ম ভঙ্গ করার কারণে গৌতম আদানির ৭টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)।
চাঁদে নতুন মহাকাশযান পাঠিয়েছে চীন। শুক্রবার (৩ মে) লং মার্চ ৫ রকেটে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে চীনের চন্দ্রযান চ্যাং-৬। এ চন্দ্রযানের লক্ষ্য, চাঁদ থেকে মাটি এবং পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা। এতে সফল হলে চাঁদ নিয়ে পৃথিবীর গবেষণা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর আগে অন্য কোনও দেশ চা
সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ইসরাইলবিরোধী কিছু পোস্ট করলে তাকে গ্রেফতার করা হচ্ছে। ইসরাইলবিরোধী কথা বলায় ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট জানানো হয়নি ওই প্রতিবেদনে।
প্রায় ৬ মাস পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে তা তুলে নিল ভারত। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নিশ্চিত করেছে এ তথ্য। শনিবারের বিজ্ঞপ্তিতে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য (এম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলা আন্দোলন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, প্যারিস, কানাডা রোম থেকে সিডনি, টোকিও, বৈরুত, মিসরসহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে গাজায় ইসরায়েলের হ
ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ৭ মাসে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা পৌঁছেছে ১৪২ জনে। এছাড়া ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি আছেন আরও অন্তত ২০ জন সাংবাদিক।
শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। দেশটির অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে কানাডার পুলিশ।
দখলদার ইসরায়েলের সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। মূলত যুক্তরাষ্ট্র চাচ্ছে সৌদি-ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হোক। এতে করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে বলে বিশ্বাস তাদের।
মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ২ হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে সহিংস পন্থার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটেছে পুলিশের ‘দুর্ঘটনাবশত’ গুলি ছোড়ার ঘটনাও।
মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালীন সময় পুলিশের মারধরে এক অধ্যাপক আহত হয়েছেন। গ্রেপ্তার করার সময় তাঁর পাঁজরের ৯টি হাড় ও একটি হাত ভেঙে দিয়েছে পুলিশ। এক বিবৃতিতে এ কথা জানান ভুক্তভোগী ওই শিক্ষক। মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় সাত মাস ধরে চলা নির্বিচার এই হামলার জেরে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।