আজ রোববার বিজেএমসি প্রধান কার্যালয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
খাদ্য সচিব বলেন, এখন খাদ্যের (চাল ও গম) সরকারি মজুত ১৯ লাখ, এটা নিরাপদ পর্যায়ে আছে। আমরা আপদকালীন মজুত ধরেছি ১৩ লাখ টন, এ সংগ্রহ মৌসুমে এখন পর্যন্ত আরও দুই লাখ টন হওয়ার কথা। সেখানে আমাদের মজুত অনেক বেশি আছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে ভারত ফেরত দিবে কিনা, সেটা তাদের ব্যাপার। তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা। কিন্তু সেদেশেও লিগ্যাল প্রসেস থাকে, এবং লিগ্যাল প্রসেস অনুযায়ীই ফেরত আনার চেষ্টা করতে হবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারতো, কিন্তু
বৈঠকে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের প্রশিক্ষণ, সময়োপযোগী শ্রম আইন প্রণয়ন, বিদ্যমান শ্রম আইনের সংস্কার, শিশু-শ্রম রোহিতকরণ, কর্মের সুপরিবেশ সৃষ্টিসহ শ্রম সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়।
পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা। তবে চাকরির সেই আচরণবিধি আদতে মানছেন না তেমন কেউ। সম্পদের হিসাব দিতে সরকারি চাকরিজীবীর তেমন হেলদোল নেই। তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থারও হিসাব নেওয়ার ব্যাপারে নেই গরজ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সারাদেশে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরতে বিভিন্ন ধরনের সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। তবে, এ জন্য সরকারকে কোন সময় বেধে দেয়া হয়নি বলেও দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা মডেল মসজিদ এলাকায় বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচি পরিদর্শন শেষে উপদেষ্টা একথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির নিবন্ধন করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেসব ঘর-বাড়ি সরকার সংস্কার করবে। এছাড়া বন্যার্তদের পুনর্বাসনও করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার চার সপ্তাহ পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকাল ৩টায় এই মতবিনিময় শুরু হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত।
আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হবে। যা চলবে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র–জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান–পরবর্তী সময়ে (গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট) মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি।
এদিকে আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘণ্টা বৈঠক করেছেন ড. ইউনূস। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।