স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানা যায়, খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া(নিউজিল্যান্ড) এলাকায় বুধবার ভোরে মোহাম্মদ মামুন (৩০) নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামুন খাগড়াছড়ি সদরের শালবন মধ্যপাড়ার মৃ
আড়াই কোটি টাকার রিয়াল, দিরহামসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ওই যাত্রীকে প্লেনের ভেতর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম।
মিয়ানমার থেকে ছোড়া গুলি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে টেকনাফ সীমান্তের মানুষের জন্য। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে টেকনাফ স্থলবন্দরে পর পর ৩টি গুলি এসে পড়ে। একটি গুলি স্থলবন্দরের অফিসে এসে পড়লে অফিসের কাচ ভেঙে যায়। দ্বিতীয় গুলি এসে পড়ে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে
এদিকে আদালতের বিচারক আবু ইউছুফ মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর দাখিলের নির্দেশ দিয়েছেন। সন্ধ্যায় বাদীর আইনজীবী মোসাদ্দেক হোসেন বাবর বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছে পাওয়া এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা স্যলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে।
জেলার আখাউড়া উপজেলায় ২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদের ভোট চলাকালে একটি ভোটকেন্দ্রে গুলিতে আবদুল হাদিস (৪২) নামে এক ব্যক্তির নিহতের ঘটনায় রোববার (১৫ সেপ্টেম্বর) এ মামলাটি দায়ের করা হয়।
তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল করিম (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তিনি চট্টগ্রামের বাঁশখালী রায়পুর ইউনিয়নর বাসিন্দা বলে জানা গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময় এক মাস বাড়িয়েছে । রেলওয়ের পূর্বাঞ্চলের এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদার প্রেক্ষিতে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ৩০ জন মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই ঘটনায় গত ২৩ আগস্ট মাদরাসাছাত্র ও হেফাজতের কর্মী রবিউল ইসলামের বাবা আবদুল জব্বার বাদী হয়ে সাবেক ওসি রফিকুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন।
অডিওতে লস্করহাট বাজারের সফি কমপ্লেক্সের মালিক ও ঠিকাদার জিয়া উদ্দিনের কাছে জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুনের কথা বলে চাঁদা দাবি করেন। ওই দিন নির্দিষ্ট পরিমাণ টাকা জিয়া তার কাছে পৌছাবেন বলতে শোনা যায় ওই অডিওতে। একইভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেলোয়ারের নির্দেশে তার লোকজন চাঁদা তুলছেন বলে স্বীক
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, টেকনাফে দুই দিনের ভারি বর্ষণে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর, বাহারছড়া শামলাপুর ও সাবরাং ইউনিয়নের অনেক বাড়িঘরে পানি প্
আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, নিহতরা হলেন- ক্যাম্প-২০ এর ব্লক-২৫ এর ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের বি/৬ নম্বর ব্লকের রহমত উল্লাহ (২৫)। তারা আরসা কমান্ডার বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার বাদীর আইনজীবী জিয়াউল হক জিয়া বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
চিনকি আস্তানা রেল স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কনটেইনারবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।