প্রথম বৈঠকে ঐকমত্য কমিশন, উপস্থিত বিএনপি-জামায়াত-জানাকসহ বিভিন্ন রাজনৈতিক দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৭
রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রথম বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পর্যালোচনা করে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম বৈঠকের মাধ্যমে কমিশনটির কার্যক্রম শুরু হয়েছে।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিচ্ছেন। জাতীয় নাগরিক কমিটিও (জানাক) বৈঠকে অংশ নিচ্ছে।

বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘জুলাই-আগস্টে যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান হলো, তারপর বাংলাদেশের পুনর্জন্ম। এর যে একটা পলিটিক্যাল সলিউশনে আমরা যাচ্ছি, কীভাবে আমরা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাব, এটি তার একটি সূচনা। আমি একে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ডায়ালগের সূচনা বলব। কনসেনসাস কমিশন করা হয়েছে, তার সঙ্গে পলিটিক্যাল পার্টির সংলাপ।’

প্রেস সচিব আরও বলেন, আমরা আশা করছি, ছয়টি কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে এই কমিশনের আলাপ হবে। আলাপের পর যেটুকু পলিটিক্যাল পার্টিগুলো ঐকমত্যে পৌঁছাবে, সেটুকুতে রাজনৈতিক দলগুলো সাইন বা স্বাক্ষর করবে। সেই সাইন ডকুমেন্টটা হবে জুলাই চাটার্ড। সেই জুলাই চাটার্ডের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনের তারিখটা কবে হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

First Meeting Of Unity Commission At Foreign Service Academy 15-02-2025 (2)

শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠকে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মশিউল আলম।

ইসলামী আন্দোলনের তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমেদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

খেলাফতে মজলিশের প্রতিনিধিদলে রয়েছেন আমিরে মজলিশ মাওলানা আবদুল বাছিদ আজাদ ও মহাসচিব আহমেদ আবদুল কাদের। বৈঠকে জাতীয় নাগরিক কমিটি অংশ নিচ্ছে আহ্বায়ক নাসীররুদ্দীন পাটোয়ারির নেতৃত্বে প্রতিনিধি দল নিয়ে।

সব রাজনৈতিক দল ও সংগঠনসহ অংশীজনদের সঙ্গে বৈঠক ও আলোচনার ভিত্তিতে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গত বুধবার এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এই কমিশনের সহসভাপতি। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন— জনপ্রশাসন সংস্কার কমিশনপ্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক।

কার্যক্রম শুরুর সময় থেকে ছয় মাস সময় পাবে এই ঐকমত্য কমিশন। সে হিসাবে আজ শনিবার বিকেলের বৈঠকের মাধ্যমেই ঐকমত্য কমিশনের মেয়াদ শুরু হচ্ছে, যা শেষ হবে মধ্য আগস্টে।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, সর্বদলীয় প্রথম বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করবে ঐকমত্য কমিশন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই বাস্তবায়নের উপযোগীসহ মধ্য ও দীর্ঘ মেয়াদি সংস্কার রূপরেখাও চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার। এর ওপর নির্ভর করেই আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণও চূড়ান্ত করা হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে