প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনে সবার অংশগ্রহণে থাকবে একটি অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা। এ আয়োজন বাস্তবায়নে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৪ এপ্রিল দিনটি বঙ্গাব্দ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন। পহেলা বৈশাখ দিনটিতে বাঙালিরা নানা আয়োজনে নববর্ষ উদ্যাপন করে থাকে। এ দিন দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় শোভাযাত্রা, যা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত। এ ছাড়া অনেক এলাকাতেই মেলা হয়, থাকে আরও নানা আয়োজন।
একই দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোরও বর্ষবরণের নানা আয়োজন থাকে। দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে ত্রিপুরারা বৈসুব, বৈসু বা বাইসু; মারমারা সাংগ্রাই; এবং চাকমা ও তঞ্চঙ্গ্যারা বিজু নামে বর্ষবরণের উৎসব পালন করে থাকে। পাহাড়িদের বর্ষবরণের আয়োজনকে এই তিন উৎসবের প্রথম বর্ণ নিয়ে ‘বৈসাবী’ নামেও অভিহিত করা হয়।
এর বাইরেও অন্য জনগোষ্ঠীগুলোও নিজেদের মতো করে বর্ষবরণের উৎসব করে থাকে। কিন্তু এবার জাতীয়ভাবেই সব জাতিগোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করে বর্ষবরণের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়েছে, সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করছে। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পোস্টে বলা হয়েছে, আগামী রোববার (২৩ মার্চ) দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা হবে। ওই সভাতেই নববর্ষের শোভাযাত্রাসহ অন্যান্য আয়োজন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই আন্দোলনকে তিলে তিলে সফলতার দিকে নিয়ে যেতে হবে।
২ দিন আগে
শফিকুর রহমান বলেন, ‘বিএনপি এখন গর্ব করে বলে— একাত্তরও তাদের, নব্বইও তাদের, চব্বিশও তাদের। সবকিছু তাদের, আর কারও কিছু নাই। একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি, একাত্তর তাদের হয় কীভাবে!’
৩ দিন আগে
জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।
৩ দিন আগে
দলের জন্য নিজের ত্যাগের বর্ণনা দিয়ে শিল্পী বলেন, ‘মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। একজন শিল্পী গাইতে না পারলে তার কী বাকি থাকে বলুন? বাংলাদেশের মাটিতে কোথাও কোনো গান গাইতে পারিনি। আমার ক্যারিয়ার হারানো বা নিঃস্ব হয়ে যাওয়ার কি কোনো স্বীকৃতি আমি পেতে পারি না?’
৩ দিন আগে