এই নির্বাচনই নির্ধারণ করবে রাজনীতির ভবিষ্যৎ গতিপথ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ৩০
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দীর্ঘ প্রতীক্ষা আর চড়াই-উৎরাই পেরিয়ে শুরু হওয়া এই নির্বাচনই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মির্জা ফখরুল। পরে কেন্দ্রের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ মসৃণ হবে। মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতি সুন্দরের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে অনেক বাধা-বিপত্তি, রক্তপাত আর আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটির শুভসূচনা হয়েছে। এই দিনটির জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন শেষে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি যে ত্যাগ স্বীকার করে গেছেন তা ভোলা সম্ভব নয়। এছাড়া, গত কয়েক বছরে লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে।

জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে তিনি বলেন, গত ২৪শে জুলাই ছাত্র-জনতা, কৃষক ও শ্রমিকের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পর আমরা আশা করছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ফখরুল বলেন, আশা করি ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করবে— দেশবাসীর কাছে আজ এটাই আমাদের বড় প্রত্যাশা।

এদিকে, সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মির্জা ফখরুল ভোট দেওয়ার সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেছেন, আলহামদুলিল্লাহ। একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি। সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে

৫ ঘণ্টা আগে

ভোট দিলেন জামায়াত আমির

দেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আজ টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৫ ঘণ্টা আগে

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন মির্জা ফখরুল

এই নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৫০টি রাজনৈতিক দলের দুই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ কোটি ৭৭ লাখ ভোটারের এই বিশাল ম্যান্ডেট রক্ষায় সারাদেশে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য।

৬ ঘণ্টা আগে

ভোটের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

নজরুল ইসলাম খান বলেন, বিজয়ের আকাঙ্ক্ষা সবারই থাকে। কিন্তু সে আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক ও বেআইনি পথ গ্রহণ করা কাঙ্ক্ষিত ছিল না। দুর্ভাগ্য আমাদের, আজ সারা দিন যেসব তথ্য-উপাত্ত আমরা পেয়েছি, তাতে আমরা খুবই মর্মাহত। প্রায় ১২৭টি বিষয় আমাদের সামনে এসেছে। এর বাইরে আরও আছে, সবগুলো আমরা দেখতেও পারিনি। এগুল

১৩ ঘণ্টা আগে