ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮: ৫১

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠান চলাকালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করেন, ছাত্র নামধারী কয়েকজন ব্যক্তি শিক্ষার্থী সেজে এসে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালান। তিনি দাবি করেন, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজে প্রবেশ করলে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাঁকে ঘিরে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি তাঁর কর্মীদের সঙ্গে কলেজ ভবনের একটি বারান্দায় অবস্থান নেন। এ সময় তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় তাঁর কর্মীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিতেও শোনা যায়। পরে তিনি কলেজ থেকে বের হয়ে এসে সামনের রাস্তায় বসে পড়েন।

ঘটনার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে নিন্দা জানান। পোস্টে তিনি বলেন, বিরোধী মতকে সহ্য করতে না পেরে একটি রাজনৈতিক দলের কর্মীরা এই হামলা চালিয়েছে। তিনি ঢাকা-৮ আসনের ভোটারদের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে নির্বাচনী পথসভা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির আরো ৩ নেতা বহিষ্কার

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা দলের ক্ষতি করেছেন। তারা বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে কাজ করেছেন। তাই তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

১ দিন আগে

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই

সরকারি দলের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘জুলাইকে সম্মান করতে হবে। ২৪ থাকলেই ২৬ থাকবে, না হলে ২৬-এর অস্তিত্ব থাকবে না। ২৪ কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬-এ আসা জাতির জন্য কোনো সুখকর বিষয় হবে না।’ তিনি বলেন, ‘আমরা চাই, যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।’

১ দিন আগে

ডেপুটি স্পিকারের প্রস্তাব নাকচ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল বিএনপি যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করেছে জামায়াত। ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জুলাই সনদ নিয়ে আলোচনার পর জানাবে।

১ দিন আগে

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।

২ দিন আগে