প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।
বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘এর আগে আমরা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে কিছু কিছু বিষয়ে অমীমাংসিত ছিল এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়নি। তবে কমিশন আশা করছে, আজকের বৈঠকের মাধ্যমে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক পর্যায়ে কমিশনের লক্ষ্য হলো-আগামী ১৫ মে’র মধ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রথম পর্ব শেষ করা এবং এরপর দ্বিতীয় ধাপে আলোচনা শুরু করা। এই ধারাবাহিক আলোচনা থেকে আমরা চেষ্টা করছি জাতীয় সনদ তৈরি করতে।’
আলী রীয়াজ বলেন, ‘জাতীয় সনদের মূল লক্ষ্য হবে ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পথ নির্দেশনা নির্ধারণ করা। আমরা আশা করছি, আজকের আলোচনার মধ্য দিয়েই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।’
আলোচনার পূর্বে অধ্যাপক আলী রীয়াজের কাছে স্বতন্ত্র একটি মৌলিক সংস্কার প্রস্তাবনার রূপরেখা জমা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এতে মৌলিক শাসনব্যবস্থা তৈরি করতে ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি।
কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন- ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। এনসিপির পক্ষ থেকে উপস্থিত আছেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে
লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
২ দিন আগে