এবার ঈদের ছুটি ১০ দিন!

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৫, ১৪: ৪২
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে কোলাকুলি। ফাইল ছবি

এ বছরের ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর জন্য এর আগে দুটি শনিবার অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি থাকছে। এর আগে অবশ্য আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক বন্ধের দিন শনিবার অফিস খোলা থাকবে।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে জুনের প্রথম সপ্তাহের শেষে পড়বে ঈদুল আজহা। ঈদের আগে-পরে ১০ দিনের টানা ছুটি পড়লে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার। সেবার ঈদের ছুটির ফাঁকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছিল কর্মদিবস। সরকার নির্বাহী আদেশে সে দিন ছুটি ঘোষণা করে।

এর আগে ২৬ মার্চ ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি, ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। যারা ২৭ মার্চ ছুটি নিয়েছিলেন, তারা ১১ দিনের ছুটি কাটাতে পেরেছিলেন ঈদুল ফিতরে।

টানা ছুটি পাওয়ায় এবার ঈদুল ফিতর ঘিরে ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। দেশের বড় বড় মহাসড়কে খুব একটা যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি মানুষকে। ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি থাকলে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটবে বলেই প্রত্যাশা করছেন সবাই।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে

গণভোটের রায়কে অপমান করেছে বিএনপি, প্রতিশোধ নিতে নেমেছি: জামায়াত আমির

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

২ দিন আগে

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২ দিন আগে
Advertisement