বিপ্লবের পর কেউ পরাজিত শক্তিকে রাখেনি: স্বরাষ্ট্র সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৫
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: মন্ত্রণালয়

বিপ্লবের পর কেউ পরাজিত শক্তিকে রাখেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, তবে এ সরকার অতটা অমানবিক হতে পারেনি।

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে রোববার (৯ ফেব্রুয়ারি) এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাই-আগস্ট গণআন্দোলনের ছয় মাস পেরিয়ে গেলেও মানুষ পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছে না— সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিনিয়র সচিব বলেন, যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা অনুভব করি, কিছু লোক ভয়ের কারণে করেছে। কিছু যারা ডাই হার্ড ছিল, তারা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে।

নাসিমুল গনি বলেন, ‘যৌথভাবে সবাই মিলে অপারেশন ডেভিল হান্ট করা হচ্ছে। একটি ফোকাসড ওয়েতে কিছু কাজ করব। যেসব জায়গা থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব। সেজন্য আইনি পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, এর জন্য সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং কাজও চলমান। আমরা আজও করেছি এবং এটা চলতে থাকবে।

সিনিয়র সচিব বলেন, ‘আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো আমরা তো সেই পথে হাঁটতে পারব না। আমাদের আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে
Advertisement