শিক্ষা উপদেষ্টা

শুধু অবকাঠামোতে নয়, মানসম্মত শিক্ষাতেও গুরুত্ব দিচ্ছে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা খাতে অনেক সমস্যা রয়ে গেছে। তাই শুধু অবকাঠামোতে নয়, মানসম্মত শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতার চেষ্টা করা হচ্ছে। যেন এক বছরের বাজেটের ওপর চাপ না পড়ে।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এ তথ্য জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে বিএ পাস, আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে। এসময় পাঠ্যবই বিতরণ বিষয়েও নির্দেশনা দেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না, সেই বইগুলো ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। আর প্রত্যন্ত অঞ্চলে এবার আগে বই বিতরণ করা হবে।

কোনো প্রতিষ্ঠানের নাম, ভবন বা স্থাপনা উপদেষ্টাদের নামে না করার জন্যও ডিসিদের প্রতি নির্দেশনা দেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে
Advertisement