প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা সবার জন্য বন্দর উন্মুক্ত রাখবো। শুধু কি একটা দেশের জাহাজ আসবে? আমরা কি কারও কাছে বন্দি নাকি? শুধু তাদের সেবা করবো।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাহাজটি মিডল ইস্ট থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কি জাহাজ আসা নিষেধ আছে? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু-এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেবো না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।’
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে গণহারে দায়ের হওয়া মামলার অধিকাংশ ভুয়া মন্তব্য করে বলেন, ‘এসব মামলার বেশির ভাগ ভুয়া। আগে ভুয়া মামলা করতো পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিতো। এখন জনগণ দিচ্ছে ১০ টা নাম ৫০টা বেনাম।’
সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পার্শবর্তী দেশের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যার কাউন্টার দিতে পারবেন? আমি বললে বিশ্বাস করবেন না।’
‘আমাদের যে ভুল হয় না তা নয়, আমাদের ভুল হলে ধনিয়ে দেন। আমাদের কেউ যদি অপরাধ করে প্রকাশ করেন। কিন্তু মিথ্যা বা ভুল সংবাদ দেবেন না। এতে পার্শবর্তী দেশ সুবিধা পেয়ে যায়।’
তিনি বলেন, ‘চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি। তবে পুরোপুরি সন্তোশজনক নয়। এবার পুজার সময় পরিস্থিতি ভালো ছিল। তবে এটার কথা সেভাবে প্রচার হয়নি।’
পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুইদিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নেই।’
যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তারা আইনের দৃষ্টিতে অপরাধী উল্লেখ করে তিনি বলেন, ‘যারা জয়েন করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরবো। আপনারা খোঁজ নিয়ে জানান।’
চট্টগ্রামে সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে।এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার উত্তর আপনারা সবচেয়ে ভালো দিতে পারেন। আপনি এটা লেখেন-আমরা কোনোকিছু কারো ক্ষতি করছি না। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উসকানির বিষয় তো আগেই বললাম। পার্শ্ববর্তী দেশ উসকানি দিচ্ছে।’

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
৩ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
৩ দিন আগে