ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম হলে ব্যবস্থা নেবে নৌবাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৫: ০২

এবারের ঈদযাত্রায় লঞ্চে কোন অনিয়ম বা বেশি ভাড়া নেয়ার অভেযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে নৌবাহিনী। এবং সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে জনিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ারা জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ (৬ মার্চ) ঈদুল ফিতরের নৌপথের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা শেষে তিনি এসব তথ্য দেন। উপদেষ্টা জানান, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক অতিরিক্ত ভাড়া নেবেন না।

উপদেষ্টা বলেন, যাত্রীদের সুবিধার জন্য ১৫ রমজান থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় যানজট মুক্ত রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং এ বিষয়ে নৌবাহিনীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

লঞ্চ ঘাটের ভিড় কমানোর জন্য ঘাট ইজারা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণ করা হবে। নৌ উপদেষ্টা বলেন, লঞ্চে যাতায়াত করা সাধারণ মানুষদের হয়রানি সহ্য করা হবে না এবং যেসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলতে পারবে না। নির্ধারিত ভাড়ার বেশি নিলে লঞ্চ মালিকদের রুট পারমিট বাতিল করা হবে। এসব বিষয় মনিটরিং করতে উপদেষ্টা হিসেবে সদরঘাট পরিদর্শনে যাবেন তিনি, এবং দায়িত্বে থাকবে কোস্টগার্ড, পুলিশ ও নেভি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

১ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

২ দিন আগে

শেখ সেলিমের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বৈঠক করল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির

২ দিন আগে

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে
Advertisement